এক্সপ্লোর

Karnataka Election Results 2023: দক্ষিণের একমাত্র রাজ্য হাতছাড়া বিজেপি-র, প্রভাব পড়তে পারে ’২৪-এর লোকসভা নির্বাচনেও

Karnataka Assembly Poll Results 2023: দক্ষিণ ভারতে এতদিন কর্নাটকেই একমাত্র শাসন টিকেছিল বিজেপি-র। শুধু শাসনই নয়, সেখানে তাদের ভিতও মজবুত ছিল যথেষ্ট।

বেঙ্গালুরু: প্রত্যাশা ছিল চরমে, কিন্তু দানা বেঁধেছিল আশঙ্কার মেঘও। শেষমেশ কর্নাটক হাতছাড়াই হল বিজেপি-র। আর তার সঙ্গে সঙ্গেই দক্ষিণের একমাত্রা রাজ্য হাতছাড়া হয়ে গেল  তাদের। ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে এই পরাজয় বিজেপি-কে (BJP) ভোগাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল (Karnataka Election Results 2023)। 

দক্ষিণ ভারতের আর কোনও রজ্যে প্রধান বিরোধীও নয় বিজেপি

দক্ষিণ ভারতে এতদিন কর্নাটকেই একমাত্র শাসন টিকেছিল বিজেপি-র। শুধু শাসনই নয়, সেখানে তাদের ভিতও মজবুত ছিল যথেষ্ট। তার বাইরে কোথাও প্রধান বিরোধী হিসেবেও তাদের অস্তিত্ব নেই। এমনকি আশেপাশের, তামিলনাড়ু,র এমকে স্ট্যালিন, কেরলের পিনারাই বিজয়ন, তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাও, অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির সঙ্গেও সুসম্পর্ক তেমন নেই গেরুয়া শিবিরের। 

এ বছরের শেষ দিকে তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানেও যদি কর্নাটকের পুনরাবৃত্তি ঘটে, সে ক্ষেত্রে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারত থেকে আর তেমন আশা থাকবে না বিজেপি-র। বরং আঞ্চলিক দলগুলির আধিপত্যই বজায় থাকবে। দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি-র হিন্দুত্ব তাস কাজ করছে না বলেই এমন ফলাফল বলেও মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন: Karnataka Election Results 2023: ‘আজও ভালবাসার কদর রয়েছে এই দেশে’, কর্নাটকে জয়ের পর প্রতিক্রিয়া রাহুলের

অন্য দিকে, কর্নাটকের মতো বিজয়ী না হলেও, তেলঙ্গানায় যদি সামান্যও মাথা তুলে দাঁড়াতে পারে কংগ্রেস, লোকসভা নির্বাচনের আগে আরও শক্তি বাড়বে তাদের। কর্নাটক হাতছাড়া হওয়ার মাশুলও বিজেপি-কে গুনতে হতে পারে। কারণ আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরুতে একাধিক শিল্প সংস্থার সদর দফতর রয়েছে। স্টার্টআপ সংস্থাগুলিক ভরকেন্দ্রও এই বেঙ্গালুরু। একাধিক বড় সংস্থা, বিদেশই বিনিয়োগ, সবের উপর থেকেই আধিপত্য হারাতে চলেছে বিজেপি।

কর্নাটকের পরাজয়ের ধাক্কা সইতে পারবে বিজেপি!

ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কর্পোরেট সহযোগিতাও বিজেপি-র হাতছাড়া হবে বলে আশাবাদী বিরোধী দলগুলি। যে কারণে কর্নাচটক ধরে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে ঝাঁপিয়ে পড়তে কেউ পিছপা হননি। একই ভাবে কর্নাটককে দক্ষিণ ভারতের প্রবেশ পথ হিসেবে দেখলেও, বিজেপি-র ক্ষয়ক্ষতিই বেশি চোখে পড়ছে। তাই কর্নাটকে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে বিজেপি-র সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কর্নাটকের এই পরাজয়, আগামী দিনে দক্ষিণ ভারতে বিজেপি-র সংগঠনেও প্রভাব ফেলতে পারে। 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget