এক্সপ্লোর

Karnataka Election 2023 Results : "কর্ণাটকের স্বার্থে আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত", কংগ্রেস এগোতেই দাবি সিদ্দারামাইয়া-পুত্রের

Karnataka Assembly Poll Results 2023: এখন থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি দখল নিয়ে শুরু হয়ে গেছে দ্বৈরথ

মাইসুরু : প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী তড়তড়িয়ে এগোচ্ছে কংগ্রেস (Congress)। কার্যত ম্যাজিক ফিগারে (Magic Figure) সিলমোহর পড়া সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে এখন থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি দখল নিয়ে শুরু হয়ে গেছে দ্বৈরথ। তাঁর বাবা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ারই কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Karnataka CM) হওয়া উচিত। এমনই মন্তব্য করলেন সিদ্দারামাইয়া-পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র বলেন, "আমরা বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে যে কোনও কিছু করতে পারি। কর্ণাটকের স্বার্থে আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত।" 

ক্ষমতা বদলের পথে কর্ণাটক। ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস। কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি। এখনও পর্যন্ত ২২৪ আসনের বিধানসভায় ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৫টি আসনে, কিং মেকার হওয়ার দৌড়ে এগিয়ে জেডিএস। এখনও পর্যন্ত ২৫টি আসনে এগিয়ে কুমারস্বামীর জেডিএস। ভোট শতাংশেও বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ৪৪ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৭ শতাংশ, জেডিএস পেয়েছে ৯ শতাংশ ভোট। এদিকে দল ভাঙানো রুখতে বাড়তি সতর্কতা কংগ্রেস শিবিরে। হেলিকপ্টারে জয়ী বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে। গরিষ্ঠতা পেলে আগামীকাল জয়ী কংগ্রেস বিধায়কদের বৈঠক। গরিষ্ঠতা না পেলে বিধায়কদের সরানো হবে গোপন আস্তানায়।

প্রসঙ্গত, ২০১৮-য় কর্ণাটক বিধানসভার নির্বাচনে বিজেপি ১০৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গড়তে পারেনি। কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হন এইচ ডি কুমারস্বামী। কিছুদিনের মধ্যেই পট পরিবর্তন হয়। কংগ্রেস ও জেডিএস-এর ১৭ জন বিধায়ক একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিধায়ক পদ খারিজ করে দেন স্পিকার। কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় সরকার গড়ে বিজেপি। বিধায়কদের এই বিদ্রোহের নেপথ্যে বিজেপির হাত ছিল বলে অভিযোগ ওঠে। শেষপর্যন্ত কংগ্রেস-জেডিএসের বিদ্রোহী বিধায়করা বিজেপিতে যোগ দিয়ে উপ নির্বাচনের লড়াইয়ে নামেন। উপনির্বাচনে ১৫টির মধ্যে ১২টি আসনেই জয়ী হয় বিজেপি।

আজ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোটগণনা চলছে। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের পাশাপাশি আজ ভাগ্য নির্ধারণ কংগ্রেসের সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের। জেডিএস-এর এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটদেরও আজ ভাগ্য নির্ধারণ। ২০১৮-র রেকর্ড ভেঙে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্ণাটকে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget