এক্সপ্লোর

Assembly Elections 2026 : একই নামের একাধিক প্রার্থী ! ভোট দেবেন কোনখানে ?

Assembly Elections : একই নামের একাধিক প্রার্থী ! ভোট দেবেন কোনখানে ? 

Kerala Assembly elections : বিধানসভা নির্বাচনে (Assembly Elections) এমনিতেই যোগ্য প্রার্থী বাছতে গিয়ে সমস্যা বাড়ে সাধারণ মানুষের। সৎ, শিক্ষিত, প্রভাবশালী দলের প্রার্থী বাছার পর আপনিও পড়তে পারেন ধন্ধে। কারণ, একই নামের একাধিক প্রার্থী পাবেন আপনার কেন্দ্রেই।

প্রভাবশালী দলের প্রার্থীর নামেই পাবেন আরও দু-জন
সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে এই ধরনের ধন্ধের মুখে পড়তে পারেন আপনি। এরকমই সমস্যা তৈরি হয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। যেখানে প্রভাবশালী দলের ওজনদার প্রার্থীদের নামে একাধিক নির্দল ক্যান্ডিডেট মনোনয়ন দাখিল করেছেন। যা নিয়ে বেজায় সমস্যা তৈরি হয়েছে বড় দলগুলির মধ্যে। দ্বন্দ্ব কেবল পার্টির মধ্যেই থেমে নেই। পছন্দের প্রার্থীর নামে আরও একাধিক নাম দেখে ধন্ধে রয়েছেন ভোটাররাই। 

পরিচিতি নিয়ে সমস্যা 
আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে যা নিয়ে প্রচার করেছেন প্রার্থীরা। ভোটযুদ্ধের বৈতরণী পার করতে গিয়ে সমস্যায় পড়ছেন বড় রাজনৈতিক দলের হেভিওয়েটরা। সাধারণ মানুষকে নিজেদের প্রার্থীর সঙ্গে পরিচয় করাতে গিয়ে কালঘাম ছুটছে তাদের। কারণ ওই একই নামের আরও নির্দল প্রার্থী বেরিয়ে পড়েছেন প্রচারে।

'অপরনামর' বা 'মিতা' তৈরি করছে ধন্ধ
কেরলের অনেক বিধানসভায় তৈরি হয়েছে প্রার্থীদের নাম নিয়ে দ্বন্দ্ব। যেখানে একই নামের বা নামের মতো একাধিক প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। দক্ষিণের রাজ্যে এই ধরনের প্রার্থীদের 'অপরনামর' বা 'মিতা' বলে। এই প্রার্থীদের নিয়ে চিন্তা বেড়েছে বড় দলগুলিতে। কারণ, এই পরিস্থিতি ভোটারদের বিভ্রান্ত করার পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া আসনগুলির ফলে প্রভাব ফেলতে পারে।

খোদ মুখ্যমন্ত্রী পড়ছেন সমস্যায় ?
এবারও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছে কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। কান্নুর জেলার ধর্মদম কেন্দ্র থেকে আবারও নির্বাচনে লড়ছেন তিনি। খোদ মুখ্য়মন্ত্রীকে ইভিএমে মুখোমুখি হতে হচ্ছে 'আইডেন্টিটি ক্রাইসিসের'। কারণ পাশের চেডিচেরি এলাকা থেকে বিজয়ন.এমএ নামের একজন নির্দল প্রার্থীও এবার মনোনয়ন দাখিল করেছেন। এমনিতে মুখ্য়মন্ত্রীর মুখ পরিচিত হলেও ইভিএমে প্রার্থী বাছাইয়ে বিভ্রান্তি হতে পারেন ভোটাররা। একই নামের একাধিক প্রার্থী থাকলে EVM -মেশিনে বোতাম টেপার সময় ধন্ধ বাড়তে পারে।

মুশকিল আসানে কী কৌশল নিয়েছে বামেরা
মুখ্য়মন্ত্রী বিজয়ন পরিচিত মুখ হলেও ইভিএমে প্রার্থী বোঝাতে প্রার্টির লোগোকেই হাতিয়ার করা হচ্ছে নির্বাচনী প্রচারে। CPM প্রার্থী তার প্রচারে কাস্তে হাতুরি তারা প্রতীক নিয়ে জনতার দরবারে যাচ্ছেন। ভোটাররা যাতে নামের পাশে প্রতীক দেখে বুঝতে পারেন, তাই প্রতীকের বড় কাট আউট রাখা হচ্ছে নির্বাচনী জনসভায়। তবে শুধু মুখ্য়মন্ত্রী নন, এই 'মিতা' সমস্যার মুখে পড়েছেন কেরলের অনেক মন্ত্রীও। 'ডামি ক্যান্ডিডেট' বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। 

একই নামের দুই প্রার্থী একই কেন্দ্রে
বেপোর থেকে এবার প্রার্থী হয়েছেন পিএ মহম্মদ রিয়াজ। এখানেই ভোটে দাঁড়িয়েছেন মহম্মদ রিয়াজ পিসি ও মহম্মদ রিয়াজ টিটি। কলমেশ্বরী কেন্দ্রে পি রাজীবও একই সমস্যার মুখে পড়েছেন। আরও একজন রাজীব প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। সিপিএমের পাশাপাশি কংগ্রেসের বর্ষীয়ান নেতারাও পড়েছেন এই সমস্যায়। হরিপদ কেন্দ্রে দাঁড়িয়েছেন কংগ্রেসের রমেশ চেন্নিথলা। তাঁকে জনতার কাছে বিভ্রান্তিতে ফেলেছেন নির্দল প্রার্থী রমেশ সি।

বাদ যাননি বিজেপির প্রার্থীরাও
এই সমস্যার থেকে বাদ পড়েননি বিজেপি প্রার্থীরাও। এনডিএ প্রার্থী রাজীব চন্দ্রশেখর দাঁড়িয়েছেন নেমম কেন্দ্র থেকে। নির্দল প্রার্থী জিএস রাজীব কুমারও এই কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছেন। খোদ বিজেপির রাজ্য় সভাপতিকে কেএস সুরেন্দ্রন এই ধন্ধের তালিকায় নাম লেখাতে হয়েছে। এবার মানেশ্বরম থেকে ভোটযুদ্ধে নেমেছেন তিনি। মানেশ্বরমেই অতীতের ইতিহাস ভোলেননি তিনি। ২০১৬ সালে মাত্র ৮৯ ভোটে এই কেন্দ্র থেকে হারতে হয়েছিল তাকে। সেই সময় হারের জন্য একই নামের একাধিক নির্দল প্রার্থীর কথা উল্লেখ করেছিল বিজেপি।      

 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget