এক্সপ্লোর

KMC Poll 2021: ১০২ নম্বর ওয়ার্ডে একাধিক বুথে বাম এজেন্টদের বসতে বাধা, নিশানায় তৃণমূল

Kolkata Municipal Election 2021: বুথের বাইরে বহিরাগতদের ভিড়। কলকাতা পুরভোটের দিন শুরু থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নানা বিক্ষিপ্ত ঘটনার ছবি সামনে এসেছে। 

কলকাতা: ১০২ নম্বর ওয়ার্ডের প্রান্ত পল্লি বয়েজ হাইস্কুল-সহ একাধিক বুথে বাম (cpim) এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ সিপিএম (cpm) প্রার্থী ভাস্বতী গঙ্গোপাধ্যায়ের। বুথের বাইরে বহিরাগতদের ভিড়। কলকাতা পুরভোটের দিন শুরু থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নানা বিক্ষিপ্ত ঘটনার ছবি সামনে এসেছে। 

কলকাতা পুরসভার (Kolkata Municipal Election 2021) ১০ নম্বর ওয়ার্ডে শ্যামবাজারের মণীন্দ্র কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত পৌঁছলে তৃণমূল কর্মীদের বচসা। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। 

১০২, ১০৯, ১১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে বাম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের তরফে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের। ১০০ নম্বর ওয়ার্ডে রামগড় এলাকার বিভিন্ন বুথে বাম ও বিজেপির এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। ১১০ নম্বর ওয়ার্ডে গড়িয়ার ব্রিজি এটি নস্কর হাইস্কুলে সিপিএম এজেন্টকে হুমকি, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে সিপিএম প্রার্থী তনুশ্রী মণ্ডল এসে এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে যান। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতাজুড়ে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। 

আরও পড়ুন: কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের

 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget