এক্সপ্লোর

Kolkata News: রাজাবাজারের কাছে ভয়ঙ্কর কাণ্ড ! উদ্ধার প্রচুর অস্ত্র, ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

Kolkata Arms Recovered: এই প্রথম নয়, বিগত কয়েকদিন বেশ কয়েকবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র এবং টাকা উদ্ধার হয়েছে। ফলে বারংবার শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

কলকাতা : ভোটের মুখে উত্তর কলকাতার রাজাবাজারের কাছে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার। ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী সপ্তাহেই ভোট শুরু পশ্চিমবঙ্গে। ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। আজ ১৮ এপ্রিল। ভোটের বাকি আর মাত্র ৪ দিন। এর মধ্যেই ফের আবারও অস্ত্র উদ্ধার হল শহর কলকাতায়। ভোটের আগে এভাবে কলকাতা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় ফের নিরাপত্তায় নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রথম নয়, বিগত কয়েকদিন বেশ কয়েকবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র এবং টাকা উদ্ধার হয়েছে। ফলে বারংবার শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কয়েকদিন আগে কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি সুলভ শৌচালয় থেকে অস্ত্র সমেত পাকড়াও হয়েছে বিহারের নালন্দার এক বাসিন্দা। সম্প্রতি হাওড়া স্টেশনে কাছে উদ্ধার হয়েছে প্রায় ৪৩ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ লক্ষ টাকা) এবং ৩২ লক্ষের বেশি টাকা। এই ঘটনায় হাওড়ায় আটক হয়েছেন বারাণসীর ২ বাসিন্দা। অন্যদিকে, জোড়াসাঁকোয় উদ্ধার হয়েছে ১৮ লক্ষ টাকা। 

বালিগঞ্জের কাছে উদ্ধার বিপুল পরিমাণ টাকা 

ভোটের মুখে নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে গতকাল রাতে SST-র নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি থেকে ২৫ লক্ষ উদ্ধার হয়। তবে কী কারণে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে যথাযথ কারণ না দেখাতে পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। অন্য়দিকে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল, ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে সেদিন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। সেই দিন ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা হবে ৪ মে। এবার শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। আর তাই শহর থেকে শহরতলি মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে। একাধিক জায়গায় নাকা চেকিংয়ে উদ্ধার হচ্ছে টাকা। কোথাও বা পুলিশ উদ্ধার করছে অস্ত্র। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একত্রিত হয়ে কাজ করছে, মিলছে সাফল্যও। ভোটের আগে কোথা থেকে শহর এবং সংলগ্ন এলাকায় এত অস্ত্র এবং টাকা আসছে, এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কী করা হত, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেইসব নিয়ে উঠছে প্রচুর প্রশ্ন। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget