এক্সপ্লোর

Baghajatin Incident : 'পাটুলি থানার ওসি এই গুন্ডাদের সঙ্গে সহবত করেন', বাঘাযতীনের ঘটনায় আক্রমণ শানালেন বিকাশ...

Kolkata News : ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শ্যুটআউট। গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে।

কলকাতা : বাঘাযতীনে শ্যুটআউটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক ও জয়ন্ত ঘোষ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, "তৃণমূল দল মানেই কাটমানি এবং গুন্ডাবাজির দল। এটা নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই। যারা মনে করেন তৃণমূলকে ভোট দিচ্ছি ভালর জন্য, তাঁরা নিজেদের সর্বনাশ করছেন। প্রত্যক্ষভাবে এই পাটুলি থানার ওসি এই সমস্ত গুন্ডার সঙ্গে সহবত করেন। তাই, আজ এই পরিণতি। কেন এই গুন্ডারা জানে আমাদের কিছু হবে না থানার ওসি আমাদের সঙ্গে আছেন, থানার ওসি কমরেডদের বিরুদ্ধে লড়াই করছেন। আমাকে অনেকে বলেছেন, এই ওসি একটি ফেসবুক পোস্ট করেছিলেন। যে, কমরেড আপনারা শূন্য থাকবেন। উনি জানেন না যে ওঁর চাকরি জীবনে শূন্য টেনে দেওয়া যায়। আমরা দিইনি, ক্ষমা করেছি। কেননা, আমরা কমিউনিস্টরা ব্যক্তিগত কারো ক্ষতি হোক চাই না। দেখবেন, আমরা পড়েছি সেই মধ্যযুগ থেকে, লুঠের সম্পত্তি নিয়ে মারামারি হয়। শেষ পর্যন্ত এক একজনকে খুন করে। গোটা রাজ্যটাকে লুঠের কাজে ব্যবহার করেছেন মমতা।"

কী ঘটনা ?

ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শ্যুটআউট। গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। মৃত তৃণমূলকর্মীর নাম রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত ৩ রাউন্ড গুলি চলার খবর পাওয়া যায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গেছিলেন রাহুল। ফ্ল্যাটের ছাদে খাওয়াদাওয়া চলার সময় গুলি চলার খবর পাওয়া যায়। বহিরাগত কয়েকজন যুবক এসে রাহুলের খোঁজ করে, তারপর গুলি চালায় বলে অভিযোগ। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডেকেছিল বলে দাবি মৃতের পরিবারের। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়ও। ঘটনাস্থলে পাটুলি থানার পুলিশ। আহত জিৎ মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে আহত জিৎ মুখোপাধ্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছিল থানায়, তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। কিছুদিন আগেই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গেছে জিৎ ও রাহুলকে, এমনই অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কারণে খুন করা হতে পারে রাহুল দে-কে। তবে কি সিন্ডিকেট বিবাদে খুন তৃণমূল কর্মী? উঠছে সে প্রশ্নও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget