এক্সপ্লোর

Sovandeb on Mithun: 'মিঠুনকে ভয় পাই না, গুরুত্বও দিই না', প্রতিক্রিয়া শোভনদেবের

Sovandeb Attacks Mithun: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে মিঠুন, কী বললেন শোভনদেব ?

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty)। সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মিঠুন। এদিকে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat ELection) আগে রাজ্যে মাটিতে পা দিতেই মিঠুনকে লক্ষ্য করে তোপ দাগলেন শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandeb Chatterjee) । 

শোভনদেব এদিন বলেন, 'মিঠুনকে আমরা ভয় পাই না গুরুত্বও দিই না। আমরা এবারও ব্যাপকভাবে পঞ্চায়েতে জিতব। পাশাপাশি তিনি আরও বলেন, শুধু মিঠুন কেন, আমরা বিজেপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারাদেশের বিজেপি মুখ্যমন্ত্রীরা এসে একুশ সালে জবাব পেয়ে গিয়েছেন, তাই কাউকেই তারা ভয় করেন না বলেই এদিন আগাম জয়ের ধ্বনি তুললেন শোভনদেব।' 

পসঙ্গত, বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে মিঠুনের সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী । গোটা সফরে মিঠুনের সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাংলার জেলায় জেলায় ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের।  গ্রামে গ্রামে শুরু হয়ে গিয়েছে কর্মীদের প্রস্তুতি।

শাসক বিরোধী দুই পক্ষই ভোকাল টনিকে কর্মীদের উজ্জীবীত করার চেষ্টা করছেন। চলছে লাগাতার হুমকি, পাল্টা হুমকি।  গ্রামে গ্রামে চলছে শাসক ও বিরোধী গোষ্ঠীর সভা- ব়্যালি। পঞ্চায়েতে তৃণমূলকে কড়া টক্কর দিতে গেরুয়া শিবিরের তুরুপের তাস এবার মিঠুন ? এরই মধ্যে জেলায় জেলায় ঘুরে জল সংযোগ করছেন  দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন তিনি। পাশাপাশি গোটা রাজ্যকে ফোকাসে  রেখেছেন শুভেন্দুও।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর গেরুয়া শিবিরের হয়ে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল জুড়ে ধারাবাহিক ভাবে সভা করার কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে থাকছেন মিঠুনের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বারবার বাংলায় এসে স্লোগানের ফোয়াকা ছুটিয়েছিলেন মহাগুরু। কিন্তু বিধানসভায় আশাব্যাঞ্জক হয়নি বিজেপির ফল। তারপর বেশ কিছুদিন পার করে বাংলায় আসেন মিঠুন। বছরখানেক পর মহাগুরু ফের মহানগরে আসেন তিনি জুলাইয়ে। 

আরও পড়ুন, 'বিজেপি-সিপিএম মিলে এসব করছে', বিস্ফোরণকাণ্ডে অভিযোগ জয়প্রকাশের, কী বার্তা শমীক-সুজনের ?

গতবছর বিধানসভা ভোটের আগে, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। হাতে তুলে নেন বিজেপির পতাকা।  মোদির মঞ্চে এই ভূমিকায় দেখা যায় মহাগুরুকে । বিধানসভা ভোটে বিজেপির হয়ে জোরদার প্রচার করেন মিঠুন। কিন্তু, বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর থেকে তাঁকে আর পশ্চিমবঙ্গে দেখা যায়নি। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget