এক্সপ্লোর

Malda Blast: 'বিজেপি-সিপিএম মিলে এসব করছে', বিস্ফোরণকাণ্ডে অভিযোগ জয়প্রকাশের, কী বার্তা শমীক-সুজনের ?

Samik Sujan Attacks Jay Prakash: ফের সন্ত্রাসের শিকার শৈশব ! 'কেন চুপ করে আছেন মুখ্যমন্ত্রী  ? ' মালদা বিস্ফোরণকাণ্ডে কী বললেন সুজন চক্রবর্তী এবং শমীক ভট্টাচার্য ?

মালদা: রাজ্যে ইতিমধ্যেই বাইশে পা দিয়েই একাধিক বোমাবাজির (Bomb Blast) ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনও আবার স্কুল চত্বরের মাঠেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।  তবে একুশ থেকে বাইশ সালের প্রেক্ষাপটে 'বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ' এই প্রথমবার নয়। একের পর এক ঘটনায় বিরোধীরা চাপ সৃষ্টি করেছে।মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে নড়ে বসেছে পুলিশ প্রশাসন। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে এহেন প্রতি সপ্তাহে একগুচ্ছ বোমাবাজি-সহ নিত্য বোমা উদ্ধারের ঘটনা বোধহয় ক্রমশ বেড়েই চলেছে। কাঁকিনাড়া, নরেন্দ্রপুর, মিনাখাঁ, কুলপির পর এবার বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালদার মানিকচক। জখম হয় দুই শিশু। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে ফের মালদা বিস্ফোরণকাণ্ডে (Malda Blast) কড়া নিন্দা করলেন সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এবং রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। পাল্টা তোপ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের (Jay Prakash Majumdar)।

বিজেপি এবং সিপিএম মিলে এসব করছে : জয়প্রকাশ

এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, 'বিজেপি এবং সিপিএম মিলে এসব করছে। এই দুষ্কৃতিরাজ বন্ধ করতে গেলে প্রথমে বিজেপি আর সিপিএমকে সামনে আসতে হবে। দায় স্বীকার করতে হবে।' এদিকে এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'সত্তরের দশকে এধরণের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা শোনা যেতো। আজ আবার নতুন করে এই অবস্থা তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূলের রাজনীতিটাই দখলদারির রাজনীতি। বোমা তৃণমূল এবং তৃণমূলই বোমা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৭ দিনের মধ্যে সমস্ত আগ্নেয়স্ত্র উদ্ধার করবেন, ..কিন্তু তার পরিণতি হিসেবে এখন দেখা যাচ্ছে সর্বত্র বোমা পাওয়া যাচ্ছে।' তবে শমীকের মতই বামেদের বর্ষীয়ান নেতার মুখেও শোনা গেল, ৭ দিনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন !

 'কেন চুপ করে আছেন মুখ্যমন্ত্রী  ? '  প্রশ্ন বিরোধীদের

সুজন চক্রবর্তী বলেন, 'ভয়াবহ চেহারার দিকে নিয়ে যাচ্ছে শাসকদল, পশ্চিমবঙ্গকে। কোনদিনও বাচ্চা মারা যাচ্ছে, কোনদিন পুলিশকে লক্ষ্য করে গুলি বন্দুক চলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ৭ দিন, সাত মাস পার হয়ে গেল, কাজের কাজ কিন্তু কিছু এখনও হয়নি।' পাশাপাশি 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে আছেন কেন ?', প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

আরও পড়ুন, 'পুলিশ দলদাস হলে, এরকমই হবে', গুলিবিদ্ধ কনস্টেবলকাণ্ডে মন্তব্য সুকান্তের

ফের সন্ত্রাসের শিকার শৈশব !

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুদুটি বাগানে খেলতে গিয়েছিল। সেই সময় বল ভেবে একটি বোমা কুড়িয়ে নিয়ে আসে। বাড়ির মহিলাদের দেখায় সেগুলি। বস্তুটি কী বুঝতে না পেরে সেগুলি বাইরে ফেলে দেওয়ার পরামর্শ দেন তাঁরা। শিশুদুটি বোমা বাইরে ফেললে বিস্ফোরণ হয়। তাতেই আহত দুই শিশু। আপাতত মানিকচক গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। একজনের আঘাত গুরুতর। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget