এক্সপ্লোর

Kolkata North Loksabha Election 2024 : তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি, উত্তেজনা বেলেঘাটাতেও, কলকাতায় কোথায় কী ঘটল?

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live : কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা,এলাকায় গেলে প্রার্থী তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি। উত্তেজনা বেলেঘাটাতেও।

কলকাতা,   প্রকাশ সিনহা,  :  পয়লা জুন, সপ্তম দফার নির্বাচনে (WB Lok Sabha Election 2024 Phase 7 ) ভোট দিচ্ছে উত্তর কলকাতার লোকসভার ভোটাররা। উত্তর কলকাতায় এবার ত্রিমুখী লড়াই। বিজেপির ( BJP ) হয়ে এবার ময়দানে তাপস রায়। উত্তর কলকাতার ( Kolkata North )  কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। তৃণমূলের হয়ে ময়দানে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।  

কলকাতা উত্তর

ভোট ঘোষণা থেকে উত্তর কলকাতা হাইভোল্টেজ কেন্দ্র। অধুনা বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূলের বিধায়ক। ভোটের আগি বিধায়ক পদ ছেড়ে , দল ছেড়ে গেরুয়া শিবিরে আসেন তাপস । আর বিজেপির থেকে টিকিট পেয়েই তিনি এবার দিল্লির দরবারে যাওয়ার লড়াইয়ে । ইদানীং কালে বারবার তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হন তাপস রায়। ভোটের সকালেও বেলেঘাটায় তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বেলেঘাটা মেন রোডের জওহর হিন্দি বিদ্যালয়ে বুথে গেলে তাঁর উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তাঁদের যুক্তি, এখানে শান্তিতে ভোট হচ্ছে, কেন এসেছেন তাপস রায়? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। গাড়ি ঘুরিয়ে চলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী।

অন্যদিকে কাশীপুরে ৫৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা। কাশীপুর থানার OC-কে ফোন করেন তাপস রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। 

তাপস রায়ের খাস তালুক আমহার্স্ট স্ট্রিটে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যুক্তি ছিল, সই মিলছে না কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের। পরে এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। 

কলকাতা দক্ষিণ 

কলকাতা দক্ষিণে ( Kolkata South ) নজরে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, বাম প্রার্থী সায়রা শাহ হালিম, তৃণমূল কংগ্রেসের মালা রায়ের লড়াই। এদিন, পিকনিক গার্ডেনে ২৬৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট ধরেন  সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।  তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেন।  অন্যদিকে  সরশুনার সোনালি পার্কে আক্রান্ত হন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাগপোতা GSFP স্কুলের ২৬৪ ও ২৬৫ নম্বর বুথে ভোটদানে বাধার অভিযোগ পেয়ে সেখানে যেতেই কৌস্তভের ওপর হামলা, মারধর, তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

অন্যদিকে বেহালার রবীন্দ্রনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মত্ত অবস্থায় পথচারীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপর রাতভর স্থানীয় বাসিন্দারাই পাহারা দিলেন মহিলা পরিচালিত এই বুথ। 

আরও পড়ুন :

দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget