এক্সপ্লোর

RG Kar Case Mother: 'কাকিমার আগ্রহকে যথাযথ মর্যাদা দেবে দল', অভয়ার মায়ের ভোটে দাঁড়ানো প্রসঙ্গে কৌস্তভ বাগচী

West Bengal Election 2026: ২০২৪ সালের ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়ালের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই ঘটনার বিচারের দাবিতে মাসের পর মাস চলে আন্দোলন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নিহত চিকিৎসকের মা বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হতে পারেন।
  • বিচার না পেলে ক্ষমতা হাতে নেওয়ার সিদ্ধান্ত মায়ের।
  • সিপিএমের বিরুদ্ধে চিকিৎসকের মা-বাবার সুর চড়িয়েছেন।
  • রাজনৈতিক দলগুলি নিহতকে নিয়ে রাজনীতি করছে।

কলকাতা: বিধানসভা ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা? জল্পনা বাড়িয়েছেন খোদ নিজেই। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা এদিন বলেন, আমাদের বিচার পাওয়ার লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তাই আমরা মনে করেছি, ক্ষমতা হাতে পাওয়া দরকার।

বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা? বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে সেখানে নিহত চিকিৎসকের মায়ের নাম নেই। তবে কি বিজেপির তৃতীয় তালিকায় থাকবে চমক? জল্পনা বাড়িয়েছেন খোদ 'অভয়া'র মা। এদিন সংবাদমাধ্যমের সামনে অভয়ার মা বলেন, 'আমাদের বিচার পাওয়ার লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেজন্য আমরা মনে করেছি, ক্ষমতা হাতে পাওয়া দরকার। না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি লড়াইতে আসার।'

২০২৪ সালের ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়ালের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই ঘটনার বিচারের দাবিতে মাসের পর মাস চলে আন্দোলন। যেখানে কখনও কোনও রাজনীতির ছোঁয়াচ ছিল না। কিন্তু, সেই নিহত চিকিৎসকের মা-ই কি এবার বিজেপির প্রার্থী হিসেবে ভোট রাজনীতির ময়দানে নামছেন? জল্পনা উস্কে দেওয়ার পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে এদিন সুর চড়িয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা এদিন বলেন, 'সিপিএম যেভাবে আমাদের মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নীচের জমি শক্ত করে, ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, আমার এই আন্দোলনে আসা দরকার।'

২০২৪ সালে আর জি কর ইস্য়ু রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার বিধানসভা ভোটের মুখে, অভয়ার মায়ের প্রার্থী হওয়ার জল্পনা ঘিরে, ফের রাজনীতিতে শুরু হয়েছে উথালপাথাল। ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলছেন, 'কাকিমার বিরক্তির জায়গা থেকে কাকিমা বলেছে এনাফ ইজ এনাফ। আমি চাই লড়তে। এই যে সিপিএমের প্রার্থী দেওয়া এবং সেখানে অভয়ার নামটাকে ব্যবহার করা এটা কাকু-কাকিমাকে খুব আঘাত করেছে। কাকিমা আগ্রহপ্রকাশ করেছে এবং সেই আগ্রহটাকে আমার মনে হয় দল যথাযথ মর্যাদা দেবে।'

এই প্রসঙ্গে এদিন মহম্মদ সেলিম বলেন, 'বিজেপি, RSS-তাদের মুরোদ আছে, ধর্ষিতাকে ন্য়ায় দেবে? বিচার করবে? অপরাধীকে ধরবে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করাতে পারেনি। ভোট, নির্বাচন আলাদা কথা। সে পরিবার সিদ্ধান্ত নেবে কী করবে? আমরা কখনই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।'

এই প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, 'ওরা সিপিএম আর বিজেপির টানাটানিতে উনি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন, এটা ওরা পলিটিক্স ঠিক করবে। মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল, প্রশাসন সেটাই হয়েছে। তারপরও রাজনীতি হচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget