এক্সপ্লোর

West Bengal Election News : ফের কুণালের হাতে 'গোপন ভিডিও', মারাত্মক অভিযোগ, নিশানায় বিজেপি প্রার্থীরা

West Bengal Election : পুলিশ পর্যবেক্ষক পি এস পুরুষোত্তম দাসের সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপি প্রার্থীরা। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীদের সঙ্গে  এই গোপন বৈঠক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে।  

কলকাতা : ভোটের মুখে এক পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল।  অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধানসভার পুলিশ পর্যবেক্ষক পি এস পুরুষোত্তম দাসের সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপি প্রার্থীরা। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীদের সঙ্গে  এই গোপন বৈঠক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে।  

 চ্যাটের প্রিন্ট আউট নিয়ে সাংবাদিক বৈঠক           

বুধবার তৃণমূল ভবন থেকে একটি সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ দাবি করেন,  সোমবার ডায়মন্ড হারবারের একটি হোটেলের ঘরে বসে পি এস পুরুষোত্তম দাসের সঙ্গে বৈঠক হয় মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের । কুণাল ঘোষ দাবি করেন, নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। একটি হোয়াটস অ্যাপ চ্যাট দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করেন তিনি । হাতে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রিন্ট আউট ও ভিডিও নিয়ে বললেন, আগেও বলেছিলাম, প্রমাণ দেখাব, দেখালাম ! 

কী দেখা গেল ভিডিওয় ?  

তৃণমূলের দেখানো ভিডিওয় দেখা গিয়েছে ...হাতে ফাইল নিয়ে ঢুকছেন কয়েকজন। ভেতরে বসে তিনজন। দু'জন ঢুকতেই উঠে দাঁড়ালেন সেই তিনজন।  তৃণমূলের দেখানো ভিডিওয় এরপর দেখা যায়, পাঁচ জনের মধ্যে ২ জনের পরনে পুলিশের পোশাক। প্রথম দফা ভোটের আগের দিন এই ভিডিও দেখিয়ে তৃণমূল অভিযোগ করল, ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক পি এস পুরুষোত্তম দাস নির্বাচনী বিধি ভেঙে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন। 

তৃণমূলের তরফে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, 'পুলিশ অবজার্ভার, ডায়মন্ড হারবার। সাগরিকা হোটেল ২০৮ নম্বর ঘর। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি ১৪২ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্য়ক্তিগত বৈঠক করছেন। এবার একই জিনিস উনি করেছেন ১৪৩ ডায়মন্ড হারবার বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে। বিজেপি প্রার্থী এবং বিজেপি এজেন্টদের সঙ্গে তাঁদের এত কীসের বৈঠক?'

অবজার্ভাররা বিজেপি হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন : TMC 

তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপি হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। প্রশ্ন উঠছে  বিজেপির সঙ্গে পুলিশ অবজার্ভারের কী নিয়ে বৈঠক হয়ে থাকতে পারে! কুণাল ঘোষের দাবি, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এখন অভিযোগ করছেন পর্যবেক্ষকরাই। কুণালের দাবি, ওই পুলিশ পর্যবেক্ষককে থাকার জায়গা দেওয়া হলেও, প্রোটোকল ভেঙে তিনি আছেন ডায়মন্ড হারবারের হোটেলে। 

বিজেপি কী বলছে ?

অন্যদিকে এই বৈঠক নিয়ে বিজেপি প্রার্থীদের দাবি, ওই বিধানসভা এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও তাঁরা সাহায্য পাননি। তাই অভিযোগ জানাতে পুলিশ অবজ়ার্ভারের সঙ্গে কথা বলেন তাঁরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget