এক্সপ্লোর

Election 2024: সকাল ৯টা পর্যন্ত রাজ্য়ের ৯ আসনের কোথায় কত ভোটগ্রহণ?

Poll Percentage:আজ রাজ্যে সপ্তম দফার ভোট। ভোটগ্রহণ রাজ্যের ৯টি আসনে। সকাল ৯টা পর্যন্ত কোন আসনে কত শতাংশ ভোট পড়ল? একনজরে দেখে নেওয়া যাক।

কলকাতা:
আজ রাজ্যে সপ্তম দফার ভোট। ভোটগ্রহণ রাজ্যের ৯টি আসনে। সকাল ৯টা পর্যন্ত কোন আসনে কত শতাংশ ভোট পড়ল? একনজরে দেখে নেওয়া যাক।

আসন ভোটদানের হার (% নিরিখে)
দমদম ১১
বারাসাত ১৩
বসিরহাট ১৬
জয়নগর ১৩
মথুরাপুর ১৪
ডায়মন্ড হারবার ১৪
যাদবপুর ১০
কলকাতা দক্ষিণ ১০
কলকাতা উত্তর

কী কী ঘটল?
সপ্তম দফা ভোট শুরুর আগে থেকেই একাধিক অশান্তির অভিযোগ আসতে শুরু করে একাধিক এলাকা থেকে। সন্দেশখালিতে যেমন, ভোটের আগের রাতেই টহল দেওয়ার সময় পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। বিজেপির অবশ্য পাল্টা দাবি, তৃণমূলের লোকজন পুলিশের ছদ্মবেশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। অভিযোগ অস্বীকার করে শাসকদল। ভোটের দিনও তেতে উঠেছে শেখ শাহজাহানের খাস এলাকা। এদিন, তৃণমূলের এজেন্ট ও কর্মীদের মার খাওয়ায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। বসিরহাট লোকসভার সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৩ ও ৩৫ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। ভোটের দিনে, ডায়মন্ড হারবারের সরিষায় সিপিএমের পোলিং এজেন্টের উপর হামলা চলেছে বলে অভিযোগ। এসবের মধ্যে নজর কাড়ে সিপিএমের বর্ষীয়ান রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসার ঘটনা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত বাধে বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। ক্যামেরার ফুটেজে দেখা যায়, বচসার মাঝে হঠাতই কাউন্সিলরের গলায় হাত দিচ্ছেন তন্ময়। পাল্টা হাত তোলেন কাউন্সিলরও। সেখান থেকে হাতাহাতি চলতে থাকে। ভিডিও ফুটেজ সামনে আসতেই তুমুল আলোড়ন তৈর হয়। অন্য দিকে আবার, সোদপুরের মুড়াগাছায় সিপিএম এজেন্ট আক্রান্ত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সব মিলিয়ে সপ্তম দফা ভোটেও অশান্তির আঁচ এড়াতে পারল না রাজ্য। সকালের দিকে আবার ভোটে বাধা দেওয়ার অভিযোগে ইভিএম, ভিভিপ্যাট ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে কুলতলিতে। যদিও পরে নির্বাচন কমিশন জানায়, যে  ইভিএম, ভিভিপ্যাট পুকুরে ফেলা হয়েছে, সেগুলি সেক্টর অফিসারের গাড়িতে রাখে রিজার্ভ ইভিএম, ভিভিপ্যাট।

আরও পড়ুন:ভোট দিতে গেলে মিঠুনকে দেখে স্লোগান, বিজেপি-র তারকা নেতা বললেন, 'কাল থেকে শুধু...'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget