এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলায় ফের লকডাউন ? জনসভা থেকে এ কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় !

Lockdown: পাণ্ডবেশ্বরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' লকডাউন করবে ভাবছে কি না জানি না', 'লকডাউন করে মানুষকে গৃহবন্দি করবেন। ' 

পাণ্ডবেশ্বর: বঙ্গ ভোটের দামামা বাজতেই ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বিজেপি, তৃণমূল, সিপিএম থেকে ISF, কেউ কাউকে এক চুলও জায়গা ছাড়ছে না। ময়দানে নেমে পড়েছেন হেভিওয়েটরাও। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই ফের 'লকডাউন' নিয়ে মন্তব্য করেন তিনি, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলায়। 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। যার কারণেই গোটা বিশ্বে সঙ্কট দেখা দিয়েছে গ্যাসের। আর এর জেরেই ভারত সহ বিশ্বের একাধিক দেশে লকডাউন দেখা দেবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বহু মানুষের মনে। পাণ্ডবেশ্বরে জনসভা থেকে এই নিয়েই বিশেষ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' লকডাউন করবে ভাবছে কি না জানি না', 'লকডাউন করে মানুষকে গৃহবন্দি করবেন। ' 

বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পেট্রোলের দাম বাড়িয়েছে। আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানেটা তো আমি বুঝি। লকডাউন করবে ভাবছে কি না জানি না, করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিড-এর সময় লকডাউন ছিল। আমরা ২০২১ সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনও পরিস্থিতি মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি।'

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ মহামারির সময়কার কিছু কথা উল্লেখ করেন। আর এর পর তাঁর কথার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পরে সমাজমাধ্যমে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিবরণ দিয়ে একটি দীর্ঘস্থায়ী সঙ্কটের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং জনগণকে এর জন্য প্রস্তুতি থাকতে ও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে, তিনি কোনও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া বা কোনও বিধিনিষেধের ঘোষণা করেন নি। 

তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটি শব্দ ঘুরপাক খাচ্ছে। সেটি হল 'এনার্জি লকডাউন।' এর অর্থ হল, জ্বালানি বাঁচাতে সরকার যাতায়াত বা বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ করবে। আর এটাকেই নেট দুনিয়ায় নাম দেওয়া হয়েছে 'এনার্জি লকডাউন। 

সাম্প্রতিক, আন্তর্জাতিক শক্তি সংস্থা বা IEA ১০ দফার একটা সুপারিশ জারি করেছে। যাতে বলা হয়েছে, এই মুহূর্তে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়। এই সুপরিশে বলা হয়েছে, সম্ভব হলে বাড়িতে থেকে কাজ করুন, হাইওয়েতে গাড়ির গতিবেগ ১০ কিমি কমিয়ে দিন, পারলে গণপরিবহন ব্যবহার করুন। যদিও এটা নিয়ে কেন্দ্র সরকারের তফর থেকে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget