এক্সপ্লোর

LIVE: অধীরের সামনেই বহরমপুরে ছাপ্পা ভোট, দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর, দাবি কংগ্রেসের

আজ লোকসভার চতুর্থ দফার নির্বাচন, রাজ্যের পাঁচ জেলার আট কেন্দ্রে ভোটগ্রহণ

# অধীরের সামনেই বহরমপুরে ছাপ্পা ভোট, তৃণমূল নেতাদের সঙ্গে অধীরের বচসা। দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর, দাবি কংগ্রেসের। # নির্বাচন কমিশনের নির্দেশে দুবরাজপুরের বুথে ভোট বন্ধ। বুথের ভেতরে হামলা চালান গ্রামবাসীরা, আত্মরক্ষার্থে গুলি চলায় বাহিনী, বলল কমিশন। # বুথের ভেতরে ঢুকে ভাঙচুর গ্রামবাসীদের। # দুবরাজপুরের পদুমায় গ্রামবাসী-কেন্দ্রীয় বাহিনী সংঘর্ষ, মোবাইল জমা রাখা নিয়ে বচসা, বাহিনীকে লক্ষ্য করে ইট ছোঁড়েন গ্রামবাসীরা, শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। # নলহাটির হাবিসপুরে আক্রান্ত বিজেপি, মেরে ফাটিয়ে দেওয়া হল বিজেপি সমর্থকের মাথা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল। # তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। # এরপরেই তৃণমূলের ক্যাম্প অফিসে চড়াও হয়ে খাবার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। # নানুরের ২১৭ নং বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, বিজেপি সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। # বারাবনির ১৯৯ নম্বর বুথে পরপর ছাপ্পা, প্রিসাইডিং অফিসারের মুখে কুলুপ। সরিয়ে দেওয়া হল অফিসারকে। # বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বারাবনিতে বিক্ষোভ, তৃণমূল সমর্থকরা গাড়ির কাচ ভেঙেছে বলে অভিযোগ। ১৯৯ বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে পৌঁছন বাবুল। তখন তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তৃমমূল পোলিং এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি বাবুলের। # কেতুগ্রামের খাজি হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোট। LIVE: অধীরের সামনেই বহরমপুরে ছাপ্পা ভোট, দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর, দাবি কংগ্রেসের # জেমুয়ায় বুথের বাইরে পুলিশের লাঠিচার্জ। LIVE: অধীরের সামনেই বহরমপুরে ছাপ্পা ভোট, দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর, দাবি কংগ্রেসের #ভোট শুরুর আগেই বিক্ষিপ্ত অশান্তি। বহরমপুরে কংগ্রেস এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। খবর পেয়েই বুথে পৌঁছে এজেন্টদের ঢোকালেন অধীর। #ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহড়া প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট দিতে পারলেন না বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। #সিউড়ির ২ নম্বর ব্লকের চাঁদরা গ্রামে পুলিশি তাণ্ডবের অভিযোগ, গ্রেফতার ৩ বিজেপি সমর্থক #জেমুয়ায় পাঁচ বুথে মাত্র ৫ জন জওয়ান। বুথের সামনে ভোট বন্ধ করে জনতাদের বিক্ষোভ, এলাকায় উত্তেজনা। # দুর্গাপুরের জেমুয়ায় ৫টি বুথে নেই কেন্দ্রীয় বাহিনী, প্রতিবাদে ভোট বন্ধ করে বিক্ষোভ, তৃণমূলের সঙ্গে সিপিএম ও বিজেপি সমর্থকদের সঙ্গে হাতাহাতি। আজ লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ। এই পর্বে ৯ রাজ্যের মোট ৭১টি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশের ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আজ পাঁচ জেলার আট কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে। ৮ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী ৬৮ জন। মহিলা প্রার্থী ৯। ৮ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৪৯১।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget