এক্সপ্লোর

ডিএমকে প্রার্থীর দপ্তর থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার, কমিশনের সুপারিশে বাতিল ভেলোরের লোকসভা নির্বাচন

গত ৩০ মার্চ আয়কর দপ্তরের লোকজন আনন্দের বাবা দুরাই মুরুগানের বাসভবনে হানা দেয়। নির্বাচনের পিছনে হিসাব-বহির্ভূত অর্থের ব্যবহার হচ্ছে, এমন সন্দেহেই সেখানে তল্লাসি হয়।

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের সুপারিশক্রমে বাতিল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রের নির্বাচন। দিনকয়েক আগে ওই কেন্দ্রের ডিএমকে প্রার্থী কাথির আনন্দের দপ্তর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর শোরগোল হয়। ১৮ এপ্রিল সেখানে ভোটগ্রহণের কথা ছিল। সোমবার নির্বাচন বাতিলের সুপারিশ করে কমিশন। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা গ্রহণ করে ভেলোরে নির্বাচনের বিজ্ঞপ্তিটি বাতিল করেন। আয়কর দপ্তরের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত কাথির আনন্দ ও তাঁর দলের দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ১০ এপ্রিল জেলা পুলিশ অভিযোগ দায়ের করার পর কমিশন সেখানে ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়। পুলিশ বলেছে, আনন্দকে মনোনয়ন পত্রের সঙ্গে পেশ করা হলফনামায় ‘ভুল তথ্য’ দেওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে অভিযুক্ত করা হয়। শ্রীনিবাসন ও দামোদরণ নামে বাকি দুজনকে ঘুষের দায়ে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার আইনমন্ত্রকের বিধান পরিষদীয় শাখায় সেখানে ভোট বাতিলের সুপারিশ পাঠানো হয়। তারা বিজ্ঞপ্তি জারি করেছিল। ভোট বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী অফিসারকে। তিনি এবার রাজনৈতিক দলগুলিকে, প্রার্থীদের সিদ্ধান্তটি জানিয়ে দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। গত ৩০ মার্চ আয়কর দপ্তরের লোকজন আনন্দের বাবা দুরাই মুরুগানের বাসভবনে হানা দেয়। নির্বাচনের পিছনে হিসাব-বহির্ভূত অর্থের ব্যবহার হচ্ছে, এমন সন্দেহেই সেখানে তল্লাসি হয়। সেখানে ‘হিসাবহীন’ ১০.৫০ লক্ষ টাকা পায় আয়কর। দুদিন বাদে আয়কর দাবি করে, ওই জেলাতেই এক ডিএমকে নেতার সহযোগীর সিমেন্টের গুদাম থেকে ১১.৫৩ কোটি টাকা মিলেছে। মুরুগান অবশ্য কিছুই গোপন করেননি বলে দাবি করেন। আয়কর দপ্তরের অভিযানের সময় নিয়ে তিনি প্রশ্ন তুলে দাবি করেন, নির্বাচনী ময়দানে তাঁদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন যাঁরা, এমন কিছু নেতার ‘চক্রান্তে’ই আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে।

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget