এক্সপ্লোর

‘জয় শ্রী রাম’ বলার জন্য আমাকেও গ্রেফতার করুন! মমতাকে চ্যালেঞ্জ মোদির, বললেন, ১০টা আসনও পাবেন না উনি

জনসভায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও তীব্র আক্রমণ করেন মোদি, রামায়ণ, মহাভারত সম্পর্কে তাঁর ‘অবমাননাকর’ কটাক্ষের জন্য। হিন্দু ধর্ম সম্পর্কে অপমানজনক ভাষা ব্যবহার কমিউনিস্টদের ফ্যাশন হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মোদি।

ঝাড়গ্রাম: ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে আচমকা ‘জয় শ্রী রাম স্লোগান’ দেওয়ায় কয়েকজনকে পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে নির্বাচনী জনসভায় তাঁকে চ্যালেঞ্জ করে নরেন্দ্র মোদি বললেন, তিনিও জয় শ্রী রাম বলছেন, পারলে তাঁকেও জেলে ঢোকান মুখ্যমন্ত্রী! শনিবার সোস্যাল মিডিয়ায় মমতার গাড়ির কনভয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকা কয়েকজন গ্রামবাসী তার সামনে চলে আসেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। স্লোগান দেওয়া লোকজনের উদ্দেশ্যে উত্তেজিত হয়ে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। আজ ঝাড়গ্রামের জনসভায় মোদি এ নিয়ে বলেন, দিদি লোকজনকে ‘জয় শ্রীরাম স্লোগান’ দেওয়ায় জেলে ঢুকিয়েছেন। আমিও ভেবেছি, আজ এখানে ‘জয় শ্রীরাম বলব’ যাতে উনি আমাকেও জেলে ঢোকান। এভাবেই হয়তো তৃণমূলী জমানার অত্যাচার থেকে জনগণকে রক্ষা করা যাবে। জনসভায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও তীব্র আক্রমণ করেন মোদি, রামায়ণ, মহাভারত সম্পর্কে তাঁর ‘অবমাননাকর’ কটাক্ষের জন্য। হিন্দু ধর্ম সম্পর্কে অপমানজনক ভাষা ব্যবহার কমিউনিস্টদের ফ্যাশন হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মোদি। সম্প্রতি ইয়েচুরি হিন্দুরাও হিংসাত্মক হতে পারে বলে দাবি করে তার সমর্থনে রামায়ণ, মহাভারতকে তুলে ধরেন। বলেন, রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্যে ‘হিংসার উপাদান ভর্তি’। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ‘দিদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মহাভেজাল বাহিনীর ওপর নির্ভর করছেন’ বলেও মন্তব্য করেন মোদি। বলেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ইতিমধ্যেই ভেস্তে যেতে বসেছে, হিসাব মিলছে না। মমতা বাংলায় ১০টা আসনও পাবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget