এক্সপ্লোর

‘ন্যায়’ প্রকল্প নিয়ে কংগ্রেসকে আক্রমণ মোদির, বললেন, শিখ বিরোধী হিংসার ‘অন্যায়’-এর বিচার করবে কে?

রাহুল গাঁধী তাঁর প্রচারে তামিল ভাবাবেগ ও দ্রাবিড় ঐতিহ্যের কথা উল্লেখ করে বিজেপি হিন্দুত্ব লাইনকে আক্রমণ করেছিলেন। পাল্টা মোদি তামিলনাড়ুর আধ্যাত্মবাদ, প্রয়াত এআইএডিএমকে নেচা এমজি রামচন্দ্রন ও জে জয়ললিতার প্রসঙ্গ এবং শ্রীলঙ্কার তামিলদের কল্যাণের কথা উল্লেখ করেছেন তাঁর ভাষণে।

ঠেনি: এবারের লোকসভা নির্বাচনে ন্যূনতম সুনিশ্চিত আয়  বা ‘ন্যায়’ প্রকল্পের প্রতিশ্রুতিকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছে কংগ্রেস। বিরোধী দলের সেই হাতিয়ারকে ভোঁতা করতে কংগ্রেস আমলে ১৯৮৪-র শিখ বিরোধী হিংসা, দলিতদের প্রতি হিংসার অভিযোগ ও ভোপাল গ্যাস দুর্ঘটনার মতো প্রসঙ্গ তুলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুতে কংগ্রেস সভাপতি আগেই ভোটের প্রচারে সভা করে গিয়েছেন। এর একদিন পর বিজেপির সভা থেকে মোদি অভিযোগ করেন যে, ‘কংগ্রেস ও অসততা একে অপরের ভালো বন্ধু।কিন্তু মাঝেমধ্যে ভুল করে তারা সত্যিটা বলে ফেলে। এখন তারা বলছে, এবার ন্যায় হবে। কিন্তু বলতে না চেয়েও তারা স্বীকার করে ফেলেছে যে, দীর্ঘ ৬০ বছরে যা তারা করেছে, তা অন্যায়। আমি কংগ্রেস দলের কাছে জানতে চাই, ১৯৮৪-র শিখ বিরোধী হিংসার শিকারদের ন্যায় কে করবে? দলিতদের প্রতি হিংসার ন্যায় কে করবে? এক পরিবারের পছন্দ নয় বলে এম রামচন্দ্রনজীর সরকারকে ভেঙে দেওয়ার ঘটনার ন্যায় কে করবে? ভোপাল গ্যাস দুর্ঘটনায় পীড়িতদের প্রতি ন্যায় কে করবে?’ রাহুল গাঁধী তাঁর প্রচারে তামিল ভাবাবেগ ও দ্রাবিড় ঐতিহ্যের কথা উল্লেখ করে বিজেপির হিন্দুত্ব লাইনকে আক্রমণ করেছিলেন। পাল্টা মোদি তামিলনাড়ুর আধ্যাত্মবাদ, প্রয়াত এআইএডিএমকে নেতা এমজি রামচন্দ্রন ও জে জয়ললিতার প্রসঙ্গ এবং শ্রীলঙ্কার তামিলদের কল্যাণের কথা উল্লেখ করেছেন তাঁর ভাষণে। মোদি তাঁর ভাষণে তামিলনাড়ুতে ডিএমকে-র নেতৃত্বাধীন জোটকে একহাত নিয়েছেন। এই জোটকে ‘মহামিলাবটি’ (ভেজাল) বলেও আক্রমণ করেছেন তিনি। মোদি বলেছেন, কংগ্রেস ও ডিএমকে একে অপরের শত্রু। অতীতে ডিএমকে-কে হেনস্থার শিকার হতে হয়েছিল কংগ্রেসের হাতে। এখন তারাই আবার হাত মিলিয়েছে। মোদি বলেছেন, ভারত এখন বিশ্বমঞ্চে দ্রুত নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। কিন্তু বিরোধী জোটের শরিকরা সে কথা মানতে পারছে না। সেজন্যই তারা তাঁর ওপর ক্ষুব্ধ বলে দাবি করেছেন মোদি। রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার যে প্রস্তাব ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন দিয়েছিলেন, তাকেও কটাক্ষ করেছেন মোদি। তিনি বলেছেন, স্ট্যালিনের ওই প্রস্তাব বিরোধী মহলে হালে পানি পায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget