এক্সপ্লোর

ভোট যন্ত্রের গতিবিধি জানতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, ইভিএম বোঝাই গাড়িতে থাকবে জিপিএস

নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটে নজরদারি চলবে ইভিএম-এর উপর। এমনকি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল (ভিভিপিএটি)-মেশিনের উপরও রাখা হবে কড়া নজর। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ইভিএম ও ভিভিপিএটি মেশিন বোঝাই সব গাড়িতেই এবার থেকে জিপিএস বসানো থাকবে। যার ফলে ভোট যন্ত্রের সমস্ত গতিবিধিই খুব সহজে জানা যাবে। আর সেই মর্মেই সব রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারদের নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, দেশের সাত দফা ভোটে যেখানে যেখানে ইভিএম ও ভিভিপিএটি মেশিন নিয়ে যাওয়া হবে, তা ট্র্যাক করা হবে জিপিএস প্রযুক্তির মাধ্যমে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গত বছর অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনের অভিজ্ঞতা। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মেঘালয় ও মিজোরামের ভোটের সময় সংবাদ মাধ্যমের নজরে এসেছিল, কীভাবে বিধায়কের বাড়ির পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিভিপিএটি মেশিন। এমনকি হোটেল থেকেও উদ্ধার হয়েছে ইভিএম। ২০১৯ লোকসভা ভোটে যেন এমন কোনও ঘটনা না ঘটে তাই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গতবারের তুলনায় এবার পোলিং স্টেশনের সংখ্যা অনেকটাই বাড়ছে। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী ২০১৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশের উপর পোলিং স্টেশনের সংখ্যা বাড়তে চলেছে এবারের লোকসভা ভোটে। ২০১৪ সালে দেশে পোলিং স্টেশন ছিল ৯.২৮ লাখ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে যা ১০ লাখেরও বেশি হতে চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার ফলে ভোট আয়োজনে বাড়াতে হবে ইভিএমও। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী এবার কমপক্ষে ৩৯.৬ লাখ ইভিএম ব্যবহার করা হবে। ১৭ লাখের উপরে ব্যবহৃত হবে ভিভিপিএটি মেশিন।

 উল্লেখ্য, ১০ মার্চ সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এবার মোট সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে ভোট পর্ব। চূড়ান্ত ফল প্রকাশ হবে ২৩ মে রবিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget