এক্সপ্লোর

Arjun Singh: হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজ, অর্জুন সিংহকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ !

Barrackpore BJP Candidate : এ নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন অর্জুন

ব্যারাকপুর : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার নেপথ্য়ে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি ব্যারাকপুরের বিদায়ী সাংসদের। অর্জুনের দাবি, আজ সকালে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজ করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন অর্জুন। যদিও এর সঙ্গে  তৃণমূল যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।

অর্জুন সিংহ বলেন, "পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই পারেন। আমাকে বলে মারাটা খুব কঠিন আছে। এমনি মারতে পারবেন ঠিক আছে। কিন্তু, বলে মারাটা কঠিন। ডিটেলস পেয়েছি। ছেলেটা, মোমিনপাড়ায় কালাবাবু যে হেরোইন বিক্রি করে তার সঙ্গে থাকে। নাম নিকেতন বর্মা। পুলিশকে জানানো হয়েছে। এফআইআরও করছি।" 

যদিও সোমনাথ শ্যাম বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে বলুন অর্জুনকে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জনুকে কিছু করতে পারবে না। কারণ, আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন তারা কোনও দিনও এ ধরনের কিছু করতে দেবে না কাউকে। প্রশাসনের হাতে নম্বরটা তুলে দিক। তাহলেই দেখা যাবে, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাচ্ছে।"

ব্যারাকপুরে ভোটের আগে বিতর্কিত পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায়। পোস্টারে লেখা ছিল, খুনিকে ভোট নয়। পোস্টারের ছবিতে দেখা যায়, পল্টু সিং নামে এক ব্যক্তি খুলির ওপরে বসে আছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের
নির্দেশেই এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাই হয়তো এই ধরনের পোস্টার পড়েছে, দাবি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।

পঞ্চম দফায় ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেছে। এই কেন্দ্রে এবার মূলত ত্রিমুখী লড়াই ছিল। বিজেপির প্রার্থী ছিলেন অর্জুন সিংহ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন- তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। এই পরিস্থিতিতে ভোটের আগে অর্জুন সিং-কে চিঠি দেন প্রধানমন্ত্রী। বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয় কামনা করেন মোদি।

অর্জুন সিং-কে চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, ব্যারাকপুর শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন। সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে। লক্ষ্যণীয়ভাবে, ভোট-প্রচারে কংগ্রেস ও INDIA জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানান মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অর্জুন সিং।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget