এক্সপ্লোর

Lok Sabha Election 2024: গয়েশপুর কাণ্ডে রিপোর্ট তলব, ভোট শুরুর ২ ঘণ্টাতেই কমিশনে ৪৭১টি অভিযোগ জমা..

EC On Liluah Goyespur : লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব, প্রথম দুই ঘটনায় এল প্রায় ৫০০ এর কাছাকাছি অভিযোগ কমিশনে..

কলকাতা: ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে (Election Commission) ৪৭১টি অভিযোগ জমা। তৃণমূলের তরফে ৩০টি, সিপিএমের ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ দায়ের করেছে। গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। 

পঞ্চম দফার ভোটে একাধিক অভিযোগ উঠেছে বাংলাজুড়ে। এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ ওঠে। বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একইসঙ্গে আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর বিজেপি নেতার অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। অভিযোগ, তার প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করেছে বিজেপি নেতাকে। গয়েশপুর নিয়ে রিপোর্ট চাইল কমিশন। আহত দলীয় কর্মীদের দেখতে কল্যাণী এইমসে গেলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। হামলাকারীদের গ্রেফতারির দাবিতে অবস্থান বিজেপি প্রার্থীর। 

ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে পোলিং এজেন্টদের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। এখানে একটাই দল, আমাকে মারা হল, অথচ সরানো হল আমাকেই। ক্ষোভ প্রকাশ করলেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রায় ৩ ঘণ্টা পর ওই বুথে শুরু হল ভোটগ্রহণ। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, ভোট শুরুর আগে তাঁকে মারধর করা হয়। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগও জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। 

আরও পড়ুন, 'মহিলা ভোটারদের আটকাচ্ছে..', তারকেশ্বরে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ BJP-র

অপরদিকে, নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়। একজনের কাছে মিলল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফর্ম। ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, বললেন হুগলির বিজেপি প্রার্থী। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget