এক্সপ্লোর

Mamata On Rachna: রচনার প্রশংসায় পঞ্চমুখ মমতা, বললেন 'সবাই কি দুষ্টু হয়, মিষ্টিও অনেক আছে..'

Mamata On Rachna Banerjee: হুগলির তৃণমূল প্রার্থী রচনাকে নিয়ে 'অনেক আশা..', কী বললেন আজ মুখ্যমন্ত্রী ?

কলকাতা: ২০ তারিখ হুগলি লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2024)। দিদি নং ১ এর সঞ্চালিকা এবার সোজা লোকসভা ভোটের টিকিট পেয়েছেন। হুগলি লোকসভা কেন্দ্রে লকেটের বিপরীতে এবারের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভোটপ্রচারে গিয়ে তাঁর মন্তব্য নিয়ে মিমের বন্যা। কিন্তু সবকিছুই বেশ হেসেই ওড়াচ্ছেন তিনি। এবার তাঁকে নিয়েই প্রতিক্রিয়া দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন মমতা বলেন, 'অনেক আশা নিয়ে ওঁকে দাঁড় করিয়েছি।'

 'সবাই কি দুষ্টু হয়, মিষ্টিও অনেক আছে..'

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, রচনা দিদি নং ১ করে এত পপুলার, ওতো দাঁড়াতেই চাইছিল না। আমি ওকে একদিন বললাম, আরে রচনা, চুচূড়ায় দাঁড়াও না। ও বলল, দিদি আমি কোনওদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না। আমি বললাম, তোমার কিছু বোঝবার দরকার নেই। আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করব বলেই আসা। সবাই কি খারাপ হয়, এক-দুইজন দুষ্টু হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টুর জন্য সবাই কেন খারাপ হবে ? তাই রচনাকে আমি বোঝালাম। যে তুমি আসবে, কাজ করবে। বরঞ্চ তোমার সুবিধা হবে, তুমি দিদি নং ১-এ , অনেক গ্রামের লোককে, যারা কীভাবে মাটির বাসন বানায়, মাটির পুতুল বানায়, তাঁরা শাড়ি বোনে, তাঁরা ধান বোনে, তাঁরা কী না করে ! মা-বোনেদের অনেক কাজ দেখতে পাবে।তারপর রচনাকে রাজি করালাম।'

আরও পড়ুন, 'সাংসদ তহবিলের ২৫ কোটি লুঠ করেছেন..', অভিযোগের পাল্টা এই বললেন BJP প্রার্থী শান্তনু..

ভোট চাইতে লোকাল ট্রেনে  হুগলির তৃণমূল প্রার্থী রচনা

প্রসঙ্গত, এদিন ভোট চাইতে লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে চড়েন রচনা। চন্দননগরে নামার আগে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। মূলত অফিস যাত্রীদের কথা ভেবেই ট্রেনে প্রচার বলে দাবি করেন রচনা। 
এর আগে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও ট্রেনে চড়ে প্রচার করেছিলেন। এদিন রচনার সঙ্গে সেলফি তোলেন অনেকেই। চন্দননগর হাসপাতালের এক মহিলা চিকিৎসক গান শোনান। ট্রেনেই রচনার সঙ্গে দেখা হয় তাঁর রিয়েলিটি শোয়ের এক প্রতিযোগীর। রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget