এক্সপ্লোর

Lok Sabha Election: '৫ বছরে দেখা যায়নি...', বিজেপির বিদায়ী সাংসদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

Siliguri News: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন জলপাইগুড়ির বিদায়ী বিজেপি সাংসদ

সনৎ ঝা, দার্জিলিং: লোকসভা ভোটের মুখে নিজের সংসদীয় এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হল জলপাইগুড়ির বিদায়ী বিজেপি সাংসদকে (Jalpaiguri BJP MP)। ৫ বছর ধরে এলাকার সাংসদকে কেন এলাকায় দেখা যায়নি বলে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 

কখনও আঙুল উঁচিয়ে শাসানি দেওয়া হচ্ছে। কখনও আবার পথ রুখে দাঁড়িয়ে পড়ে জবাব চাওয়া হচ্ছে। যাঁর উপর এমন ক্ষোভ তিনি জলপাইগুড়ি বিদায়ী বিজেপি সাংসদ জয়ন্ত রায়। বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরসভার ৪০ নং ওয়ার্ডে। নিজের সংসদীয় এলাকায় গিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হল জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে!

শনিবার সন্ধে নাগাদ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তগর্ত শিলিগুড়ির ৪০ নং ওয়ার্ডের দুর্গানগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘিরে ঘটনার সূত্রপাত। রবিবার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ নিতে গেলে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি সাংসদকে। তৃণমূল কর্মী-সমর্থকরা অভিযোগ করতে থাকেন তাঁদের এলাকায় সাংসদকে গত পাঁচ বছরে কখনও দেখতে পাওয়া যায়নি। ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল সমর্থক অঞ্জলি সাহা বলেন, 'MP-কে কেউ চেনে না। এখানকার বাসিন্দাই বলছে, এই লোকটা কে? তখন আমরা বললাম যে উনি MP। কেন MP আসবে হঠাৎ করে? আমাদের কাউন্সিলর খুবই ভাল যখন যাঁর বিপদ হয় সঙ্গে সঙ্গে দৌড়ে আসে.. রাত্রি নাই, দিন নাই...সবসময় টাইমমতো পাওয়া যায়।'

এলাকাবাসীর পাশে থাকতেই এসেছেন, পাল্টা দাবি বিজেপি সাংসদের। তিনি বলেন, ' সবসময় আসব... এসেছি... আসব...।' বিদায়ী সাংসদ জয়ন্ত রায় বলেন, 'এখানে ৪০ নম্বর ওয়ার্ডে এসেছি। এখানে বিনোদ সাহা বলে এক ভদ্রলোক, তার বাড়িতে ৬টা ফ্যামিলি ছিল, সেই ৬টা ফ্যামিলির যে ঘরগুলোতে ছিল সেগুলো ভস্মীভূত হয়ে যায়। তাঁদের যা কিছু আছে সব ড্যামেজ হয়ে যায়।'

৪০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুন্না প্রসাদ বলেন, 'কোনও একটা কাজ করে নাই, ওয়ার্ডে কাউকে দেখে নাই, এই ৫ বছর পরে আমরা একবার দেখতে পারলাম ওঁকে। আর এখানে একটা আগুন লেগেছে, আর উনি রাজনীতি করতে চলে এসেছেন।'

২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৭টিতেই উড়েছিল বিজেপির পতাকা। গতবারের জেতা আসনগুলির মধ্যে, ৫টি-তে প্রার্থী ঘোষণা করলেও এখনও জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। তারমধ্যেই এভাবে ক্ষোভের মুখে পড়তে হল বিজেপি সাংসদকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের
CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget