Sujan Chakraborty: "সৎ মানুষকে রাজনীতিতে আনবার মনোভাবে BJP...", কী বললেন সুজন?
CPM Leader Sujan Chakraborty: ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার। বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত আইন সংশোধনী বিল। পঞ্চায়েতের তহবিল থেকে টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট-এর স্বাক্ষর বাধ্যতামূলক। এপ্রসঙ্গে কী বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী?
এদিকে, চলবে না প্রশ্ন ফাঁস। চলবে না লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। আনতেই হবে স্বচ্ছতা। পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই দাবিতে শুরু হওয়া দিল্লিতে ছাত্র যুবদের আন্দোলন গত একমাসেরও বেশি সময় ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে। শনিবার সকাল থেকে ফের তীব্র আন্দোলন শুরু হয় দিল্লি, পাটনা, ছাপরা থেকে গুজরাতের সুরাতে। এরই মধ্যে আসে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর।






















