এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Phase 5 Voting: 'ভয় দেখানো হচ্ছে কর্মীদের, এজেন্টদের বসতে দিচ্ছে না তৃণমূল', কল্যাণের বিরুদ্ধে গর্জে উঠলেন দীপ্সিতা

Dipshita Dhar Attacks Kalyan Banerjee: ভোট শুরুর আগে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের।  

সন্দীপ সরকার, প্রকাশ সিনহা, কলকাতা : পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। আর সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। কোথাও রক্তারক্তি, কোথাও এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ, পাল্টা অভিযোগ। কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীরা নেমেছেন রাস্তায়। 

হুগলিতে বাম কর্মীদের ভয় দেখানোর অভিযোগ

গতকাল রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ আসছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। সকালেও অভিযোগ পেয়েছি, কয়েকটি বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ছাপ্পা ভোট না করালে জিততে পারবেন না, তাই এই ঘটনা'। ভোট শুরুর আগে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের।  

এবার ভোট ঘোষণার পর থেকেই নজরে শ্রীরামপুর কেন্দ্র। সেখানে বারবার তুঙ্গে উঠেছে দীপ্সিতা - কল্যাণ বাগযুদ্ধ। কখনও প্রচারে বেরিয়ে স্লোগান-ফাইটে মুখোমুখি হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। দীপ্সিতাকে দেখে জয় বাংলা ও সিপিএম হঠাও স্লোগান তুলেছেন কল্যাণ। পাল্টা স্লোগান দেয় সিপিএমও।

এছাড়াও  কল্যাণকে 'মিস্টার ইন্ডিয়া' বলে কটাক্ষ করেন বাম প্রার্থী। আর দীপ্সিতাকে 'মিস ইউনিভার্স' বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। এখন শ্রীরামপুরের মানুষ কাকে বেছে নেয়, সেটাই দেখার। 

মাথা ফাটল বিজেপি উপপ্রধানের

ভোটের আগে আরামবাগেও অশান্তির ছবি। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়।আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। অন্যদিকে, আরামবাগে মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়ের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি।  

 আমডাঙায় বিজেপি এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ

৩টি বুথে এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করলেন অর্জুন সিং। পার্থ ভৌমিক খেলা বন্ধ করুন। ভোটের দিন সকালে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। 

আরও পড়ুন :

ভোটের সব খবর এক ক্লিকে এখানে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget