এক্সপ্লোর

Dipsita Dhar: 'ভাল রাজনীতিক হওয়ার জন্য আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন', কল্যাণকে খোঁচা দীপ্সিতার

Sreerampur Lok Sabha Constituency : এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।

উজ্জ্বল মুখোপাধ্যায়, শ্রীরামপুর : ২০ মে পঞ্চম দফায় ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে (Sreerampur Lok Sabha Constituency)। তার আগে জমজমাট প্রচারে বেরিয়েছেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। রোড শো চলাকালীন আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে একহাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। 'ভাল রাজনীতিক হওয়ার জন্য আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন', বলে খোঁচা দিলেন দীপ্সিতা।

এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। ত্রিমুখী এই লড়াই নিয়ে শেষ মুহূর্তে এসে কী মনে হচ্ছে ? 

এ প্রশ্নের উত্তরে দীপ্সিতা বলেন, শ্রীরামপুর এবার বিশাল সম্ভাবনাময়। শ্রীরামপুরে মানুষ ভীষণভাবে বদল চাইছেন। ১৫ বছরে ধরে তাঁরা যে অপশাসনের মধ্যে ছিলেন, ১৫ বছর ধরে তাঁদের যে না পাওয়া..এসবের সমাধান, উত্তর চান তাঁরা। 

প্রশ্ন : এখানে এত বড় প্রার্থী, এত বড় আইনজীবী আপনার বিরুদ্ধে প্রার্থী । তার পরেও জিতবেন বলছেন ?

দীপ্সিতা ধর : আমি জানি না বড় আইনজীবী...। আসলে মানুষের শিক্ষা-দীক্ষা এগুলো ডিগ্রির ওপর নির্ভর করে না। যে ভাষায় উনি কথা বলেন... আমার সম্পর্কে কী বলেছেন আপনারা সবাই তা শুনেছেন। শুধু বিরোধী প্রার্থী নয়। নিজের দলের বিধায়ক, সাংসদের সঙ্গে যে মানুষটা অমন ব্যবহার করেন তিনি কত বড় রাজনীতিক, কত বড় আইনজীবী এবং সর্বোপরি কত বড় মানুষ তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমার মনে হয়, ভাল রাজনীতিক হওয়ার জন্য আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন।

প্রশ্ন : কেন মানুষ আপনাকে ভোট দেবে ?

দীপ্সিতা ধর : মানুষ আমাদের ভোট দেবে কারণ মানুষ জানেন আমাদের কেনা যাবে না। আমরা ওঁদের ছেলেমেয়েদের চাকরি বিক্রি করব না। ওঁরা জানেন আমরা দলবদলের মধ্যে দিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা দিন বদলের জন্য রাজনীতি করতে এসেছি। মানুষ ২০১১ সালের পর থেকে প্রতিদিন আমাদের রাস্তায় দেখেছেন। লড়াইয়ে আন্দোলনে আমার প্রজন্মের ছেলেমেয়েদের কথা, ওঁদের দুঃখ দুর্দশা, ওঁদের লড়াই আন্দোলনে নেতৃত্ব দিতে।

আরও পড়ুন ; '১ লক্ষের বেশি ভোটে হারবেন', কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল 'তৃণমূল'?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget