এক্সপ্লোর

Loksabha Election 2024: '১ লক্ষের বেশি ভোটে হারবেন', কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল 'তৃণমূল'?

Kalyan Banerjee News : সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর-সহ সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল 'তৃণমূল'?

সুনীত হালদার, হাওড়া : শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তুঙ্গে তৃণমূল প্রার্থী ও বাম প্রার্থীর বাগযুদ্ধ। চোখা চোখা বাক্যে একে অপরকে বিঁধছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দীপ্সিতা ধর। বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর বিরুদ্ধেও শাণিত বাক্যে আক্রমণ শানিয়েছেন কল্যাণ।  শ্রীরামপুরে ভোট আগামী সোমবার। আর তার চারদিন আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। সেই পোস্টার আবার দেওয়া হয়েছে তৃণমূলেরই নামে!

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুড় এলাকা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর-সহ সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে এই পোস্টার পড়েছে সলপ ব্রিজ, সলপ বাজার, লালবাড়ি, কাটলিয়া-সহ বিভিন্ন এলাকায়। কোনও পোস্টারে লেখা হয়েছে, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর খারাপ ব্যবহারের জন্য এক লক্ষেরও বেশি ভোটে হারবেন'। এই পোস্টারগুলির মধ্যে কোনও কোনওটিতে  ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তোলা হয়েছে ।  তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি এই নিয়ে। 

সারা রাজ্যে তৃণমূলের জয়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী তৃণমূলের বিদায়ী সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্যায়। এবিপি আনন্দ-কে দেওয়া এক সাক্ষারকারে তিনি বলেন, 'মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসে, বিশ্বাস করে। কোনও ঘটনাও কিছু প্রভাব ফেলবে না।' সন্দেশখালির ঘটনাপ্রবাহ নিয়ে কল্যাণ বলেন, 'সন্দেশখালি নিয়ে বিজেপির প্রচারে উল্টো প্রভাব পড়বে। সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত ফাঁস হয়েছে।'

লাগাতার  পার্টির হয়ে এত গলা ফাটানোর  পরও কেন কল্যাণের বিরুদ্ধে এই পোস্টার? কারা ফেলল এমন পোস্টার? দলের অন্দরেই তাঁর বিরুদ্ধ গোষ্ঠী? নাকি অন্য কেউ ফেলল পোস্টার ?  জল্পনা বাড়ছে। 

একাধারে তিনি রাজনীতিক, আবার আইনজীবীও ৷ দলের হয়ে কখনও তিনি প্ল্যাকার্ড হাতে সংসদের বাইরে সরব হয়েছেন, কখনও কালো কোট পরে আদালতকক্ষে সওয়াল করেছেন ৷ গত কয়েকবছর ধরে এই দুই ভূমিকাতেই তাঁকে দেখে আসছে রাজ্যবাসী ৷ এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এবারও শ্রীরামপুর জয়ের দায়িত্ব দিয়েছে তৃণমূল ৷ সেই গুরুভার কি সামলাতে পারবেন কল্যাণ? সোমবার তা ঠিক করে দেবে শ্রীরামপুরের মানুষজন। আর ফল জানা যাবে ৪ জুন।                 

 

আরও পড়ুন :

চোখে স্ট্রোক থেকে কর্নিয়ায় রক্ত জমাট বাঁধা, লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget