এক্সপ্লোর

Mamata Attacks BJP: "চুরির প্রমাণ দেখান", খড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তোপ মমতার

Mamata Attacks BJP: দেশকে বাঁচাতে চাইলে ক্ষমতা থেকে বিজেপিকে সরাতেই হবে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার জন্যও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

খড়গ্রাম: মুর্শিদাবাদের খড়গ্রামে নির্বাচনী জনসভা (Khargram election rally) করতে গিয়ে বিজেপি (BJP) ও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রচুর বকেয়া টাকা রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। বলছে তৃণমূল চুরি করেছে। যা বলছে তার প্রমাণ দিক। এখনও পর্যন্ত দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে ৩৫০টি টিম পাঠিয়েছে। কিন্তু, তারা কোনও প্রমাণ দেখাতে পারেনি। আমরা দাবি জানালেও এখনও পর্যন্ত কোনও শ্বেতপত্র প্রকাশ করেনি। এদিকে দিল্লি সব টাকা আটকে রেখেছে। আমরা জানতে চাই ১০০ দিনের টাকা গেল কোথায়? তাই বলব বিজেপিকে হাটাও দেশকে বাঁচাও।" 

বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,"যদি বিজেপিকে হারাতে চান, সংবিধানকে বাঁচাতে চান, বিনা পয়সায় রেশনে চাল ও আটা সহ অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের যা সুবিধা রয়েছে তা নিতে চান তাহলে দেশ থেকে বিজেপিকে তাড়ান। ওরা তিন বছর ধরে রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে। তাই আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এর ফলে এই রাজ্যের শ্রমিকরা যাদের জব কার্ড রয়েছে তাঁরা বছরে নূন্যতম ৫০ দিন কাজ দেওয়া হবে। ওরা ক্ষমতায় এলে লক্ষ্ণীর ভাণ্ডার তুলে দেব বলে উল্লেখ করেছে। আমি জঙ্গিপুর ও মুর্শিদাবাদের মা-বোনদের বলব ভোটে এর যোগ্য জবাব দিন। বিজেপিকে উৎখাত করতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দিন। আমি সিপিএমের কাছে প্রচুর মার খেয়েছি। সমস্ত গিটে গিটে আমাকে মেরেছে ওরা। আমি এখন জিন্দা লাশের মতো বেঁচে আছি।"

আরও পড়ুন: TMC Election Manifesto: বর্ধিত হারে মজুরি, বিনামূল্যে LPG, ৫০ শতাংশ MSP…তৃণমূলের ইস্তেহারে 'দিদির ১০ শপথ'

গেরুয়া শিবির ও কলকাতা হাইকোর্টকে তোপ দেখে মমতা আরও বলেন, "প্রমাণ দেখান তৃণমূল চুরি করেছে। আমি তো অনেকদিন আগে থেকেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। ওদের সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। দু-একটা কেসে ভুল থাকলে আমরা সংশোধন করে নিতাম। তা বলে ২৫ হাজার ছেলে-মেয়ের চাকরি খেয়ে নেবে ? আমরা জানতে চাই মধ্যপ্রদেশের ব্যাপমের রেজাল্ট কী হল ? ওখানে তো যাঁরা তদন্ত করতে গেছিলেন সবাই খুন হয়ে গেছিলেন।"

আরও পড়ুন: Loksabha Election 2024 Opinion Poll : '৪ জুন ৪০০ পার' হবে বিজেপির? বঙ্গে গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? ২৪ এর ভোটের সম্ভাব্য স্কোরকার্ড একনজরে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget