এক্সপ্লোর

TMC Election Manifesto: বর্ধিত হারে মজুরি, বিনামূল্যে LPG, ৫০ শতাংশ MSP…তৃণমূলের ইস্তেহারে 'দিদির ১০ শপথ'

Lok Sabha Elections 2024: এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র।

কলকাতা: লোকসভা নির্বাচনে দু'দিন বাকি থাকতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল (TMC Election Manifesto)। 'দিদির শপথ' নামে ইস্তেহারে ১০টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে জোড়াফুল শিবির। এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র 9Lok Sabha Elections 2024)। তৃণমূলের তরফে ইস্তেহারে যে ১০ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (Didir 10 Shapath), সেগুলি হল-

১) বর্ধিত আয়, শ্রমিকের সহায়

সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টি যুক্ত কাজ প্রদান করা হবে। দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক ৪০০ টাকা।

২) দেশ জুড়ে বাড়ি, হবে সবারই

দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত। প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে। 

৩) জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে

দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে বছরে ১০টি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে, যাতে পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারেন সকলে। এর মাধ্যমে পরিবেশবান্ধব রন্ধনের অভ্যাস বাড়ানো হবে।

৪) অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন

প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হবে, তাতে থাকবে চাল, গম, শস্য। প্রত্যেক সুবিধাভোগীর বাড়ির দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: I.N.D.I.A জোটকে নেতৃত্ব দেবে তৃণমূলই, অসমে বড় ঘোষণা মমতার

৫) আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার

প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ৬০ বছরের বেশি বয়সিদের বার্ধক্যভাতা বৃদ্ধি করে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। বছরে ১২০০০ টাকা পাবেন তাঁরা। 

৬) বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার

স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী, ভারতীয় কৃষকদের জন্য় ন্যূনতম সহায়কমূল্য প্রদানের আইনগত গ্যারান্টি, যা সমস্ত ফসল উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বেশি ধার্য করা হবে। 

৭) স্বল্প মূল্যে পেট্রোপণ্য, ভারবর্ষে সকলে ধন্য

পেট্রোল, ডিজেল এবং LPG সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামা পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দেশে। 

৮) নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন

২৫ বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। অর্থনৈতিক ভাবে নিজেদের সহায়তা করার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে।

৯) স্বচ্ছ আইন, স্বাধীন ভারত

ধোঁয়াশাযুক্ত CAA আইন বিলুপ্ত করা হবে। বন্ধ করে দেওয়া হবে NRC। অভিন্ন দেওয়ানি বিধি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না।

১০) এগিয়ে বাংলা, এগোবে ভারত

বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক ১০০০ টাকা এবং এককালীন ২৫০০০ টাকা অনুদান দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার পরিবর্তে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে দেশে, যা ১০ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget