এক্সপ্লোর

Lok Sabha Election Result 2024: 'আগে TMC করতেন..', ভোটে দিলীপের কেন্দ্রে BJP-র এজেন্ট হওয়ার কি মাশুল গুণতে হল ?

East Bardhaman BJP Agent Attacked :বিজেপির হয়ে এজেন্ট বসার অভিযোগে মাশুল গুণতে হল বর্ধমান শহরের ২০ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ মোদককে ?

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকসভা ভোটের (Lok Sabha Election Result 2024) ফলপ্রকাশের পর রাজ্যে জুড়ে হামলা-আক্রমণের খবর উঠে আসছে। এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের কীর্তি আজাদের কাছে ধরাশারী হয়েছেন  বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার আক্রমণের অভিযোগ উঠে এল এই এলাকাতেও (East Bardhaman Constituency BJP Agent Attacked)। অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই (TMC)।

বিজেপির হয়ে এজেন্ট বসার অভিযোগে দোকানে লুঠপাট ও মারধরের অভিযোগ

বিজেপির হয়ে এজেন্ট বসার অভিযোগে দোকানে লুঠপাট ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ২০ নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর মোড় এলাকায়।বিশ্বনাথ মোদক নামে এক ব্যক্তি ২৯ নম্বর ওয়ার্ডের ১১২ নম্বর বুথে বিজেপির এজেন্ট বসেছিলেন। অভিযোগ, শুক্রবার রাত্রে হঠাৎ বেশ কয়েকজন এসে দোকানে থাকা সমস্ত মালপত্র ফেলে দেয় এবং বেশ কিছু মালপত্র নিয়ে পালায়। বিশ্বনাথ মোদকের স্ত্রী তাদের বাধা দিতে গেলে, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

স্বামী আগে তৃণমূল করতেন : বিশ্বনাথ মোদকের স্ত্রী

বিশ্বনাথ মোদকের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী আগে তৃণমূল করতেন। লোকসভা নির্বাচনে তিনি বিজেপির এজেন্ট বসে ছিলেন সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হেলমেট পড়ে মুখে গামছা জড়িয়ে এসে তাঁদের দোকানে লুটপাট চালায় এবং তাঁকে মারধর করে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

কী বলছে শাসকদল ?

সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে, মুখে গামছা বেঁধে ও হেলমেট পড়ে বেশ কয়েকজন এসে দোকানে থাকার সমস্ত জিনিস ফেলে দিচ্ছেন এবং বেশ কিছু জিনিস নিয়ে চলে যান তারা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, 'বিজেপির গোষ্ঠীদন্দের জন্য এই ঘটনা ঘটেছে।তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই।'

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়াতে প্রসূনের বিরুদ্ধে সরব মনোজ, হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল

শুক্রবার, উত্তর ২৪ পরগনার রহড়ায় শেখ সানোয়ার পুরকাইত নামের এক কংগ্রেস কর্মীর মিষ্টির দোকানেও হামলা চালানোর অভিযোগ ওঠে । দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় অফিসে থাকা চেয়ার, টেবিল, দলীয় পতাকা। ডায়মন্ড হারবার লোকসভার আমতলায় বিজপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন একাধিক বিজেপি কর্মী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget