এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'ক্ষমা করে দেবেন ..', ভোট প্রচারে গিয়ে কেন বললেন কোচবিহারের TMC প্রার্থী জগদীশ বর্মা ?

Cooch Behar Jagadish Vote Campaign: একটা সময় দলেরই একাংশকে  'কাঁকড়া' বলে আক্রমণ করেছিলেন, আজ চব্বিশের ভোটে তৃণমূলের প্রার্থী তিনি, ভোট প্রচারে গিয়ে কেন 'ক্ষমা' চাইলেন জগদীশ বর্মা বাসুনিয়া?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: একুশের বিধানসভার (WB Assembly Election 2021) পর দলেরই একাংশকে  'কাঁকড়া' বলে আক্রমণ করেছিলেন জগদীশ বর্মা  বাসুনিয়া। বাইশ সালে একাধিক ইস্যুতে জেলা নের্তৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এখানেই শেষ নয়, উদয়ন গুহ (Udayan Guha) মন্ত্রী হওয়ার দিনে সোশ্যালে তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছিল। যদিও সেসব বাইশের প্রেক্ষাপট। চব্বিশে আবহ এখন অনেকটাই আলদা। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) ডাউয়াগুরি হরিমন্দিরে (Dauaguri Hari Temple) পুজো দিয়ে আজকে ভোট প্রচার শুরু করলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা  বাসুনিয়া (TMC Candidate Jagadish Barma Basunia)। কিন্তু ভোট প্রচারে (Vote Campaign) গিয়ে তাঁকে বলতে শোনা গেল 'সবাই আমাকে ক্ষমা করে দেবেন ..', কিন্তু কেন ? 

আজ নাটাবাড়ি বিধানসভায় প্রচার শুরু করেন জগদীশ বর্মা  বাসুনিয়া। এদিন সকালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সঙ্গে নিয়ে ডাউয়াগুড়ি এলাকায় ভোট প্রচারে নামেন তিনি। তার আগে স্থানীয় হরি মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। পুজো দেওয়ার পর সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন জগদীশ বর্মা বাসুনিয়া।  হাতজোড় করে জানিয়েছেন, তিনি যদি কোনও ভুল করে থাকেন, তার জন্য মানুষ যেনও তাকে ক্ষমা করে দেওয়া হয়। জগদীশ বরমা বাসুনিয়ার কথায়, সবার সামনে ক্ষমা পার্থনা করে বলছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। সবাই আমাকে আশীর্বাদ করবেন। ভগবানের চরণে প্রণাম করে আমার যাত্রাপথ আজকে শুরু করছি।' কিন্তু প্রশ্নটা রয়েই গেল। যদিও যার উত্তর পরে দিলেন তিনি। 

 কপালে চন্দনের ফোঁটা নিয়ে জগদীশ বর্মা  বাসুনিয়ার সংযোজন, ' এটা আমরা যেকোনও কাজেই করি। ইষ্ট নাম স্মরণ করেই কাজ শুরু করি।যখন আমি ঘুম থেকে উঠি, তখনই আমার দিনটাকে ভগবানের কাছে উৎস্বর্গ করি।' তিনি এটা তাঁর বাবার কাছ থেকে শিখেছেন বলেই জানিয়েছেন। আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে কাজ করি, জীবনে চলার পথে, অনেকসময় অজান্তে ভুল হয়ে যায়। সেই ভুলের জন্যই ক্ষমা প্রার্থনা করেছি।'

আরও পড়ুন, রাজীব অপসারণে কমিশনকে নিশানা, 'সুপ্রিম' নজরদারিতে নির্বাচন চাইল TMC

মূলত অতীতে একাধিকবার তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।একটা সময় নিজের দলের একাংশকে নিয়ে তাঁকেই বলতে শোনা গিয়েছিল, 'আমার দলেই কিছু কাঁকড়া আছে। যে কাঁকড়াগুলি, তৃণমূল কংগ্রেসকে কোচবিহার জেলায়, সম্মানিত করার ক্ষেত্রে, প্রথম স্থান তৈরির ক্ষেত্রে প্রতিবন্দকতা তৈরি করছে।' বাইশে জেলা স্তরে দূরত্ব তৈরি হলেও, ২০২৪ এর নির্বাচনের বছরটা অন্য সমীকরণই তৈরি করল। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget