এক্সপ্লোর

টুইঙ্কল ভোট দিলেও অনুপস্থিত অক্ষয় কুমার, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ

সেই অক্ষয়কে ভোট দিতে দেখা না যাওয়ার ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার নজর এড়ায়নি। তা নিয়ে অনেকেই অক্ষয়কে কটাক্ষ ছুঁড়ে দেন।

মুম্বই: গতকাল সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে মুম্বইয়ে বহু বলিউড তারকাকে ভোটের লাইনে দেখা গিয়েছে। কিন্তু তাঁদের মতো ভোট দিতে দেখা যায়নি বলিউডের অন্যতম তারকা অক্ষয় কুমারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'অরাজনৈতিক' সাক্ষাত্কার নিয়ে কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন অক্ষয়। তাঁর ‘কেসরি’, ‘টয়লেট এক প্রেম কথা’, ‘এয়ারলিফ্ট’-এর মতো সিনেমায় জাতীয়তাবাদী ভাবাবেগ রয়েছে। কিন্তু সেই অক্ষয় সম্ভবত এবার তাঁর মতাধিকার প্রয়োগ করেননি। তিনি ভোট দিয়েছেন কিনা, এই প্রশ্নের কোনও জবাব পাওয়া যায়নি অক্ষয়ের মুখপাত্রের কাছ থেকে। দীর্ঘদিন ধরেই অবশ্য অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে জল্পনা রয়েছে। অনেকেরই দাবি, তাঁর কানাডার নাগরিকত্ব রয়েছে। অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্না সোমবার জুহুর একটি বুথে গিয়ে ভোট দিয়েছেন।কিন্তু অক্ষয়কে তাঁর সঙ্গে দেখা যায়নি। গত মাসেই একটি ট্যুইট অক্ষয়কে ট্যাগ করে প্রধানমন্ত্রী তাঁকে ভোটদানে উত্সাহিত করতে বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ভোটের ক্ষমতা অপরিসীম এবং আমাদের সবার এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। একটু সচেষ্ট হয়ে ভোটদানকে এক সুপারহিট কাহিনী হিসেবে তৈরি করুন’। জবাবে অক্ষয় বলেছিলেন, ‘গণতন্ত্রের প্রকৃত অর্থ নির্বাচনী প্রক্রিয়ায় জনগনের অংশগ্রহণের ওপর নির্ভরশীল। আমাদের দেশ ও ভোটারদের মধ্যে ভোটদানকে সত্যিকারের প্রেমকথা হয়ে উঠতে হবে’। সেই অক্ষয়কে ভোট দিতে দেখা না যাওয়ার ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার নজর এড়ায়নি। তা নিয়ে অনেকেই অক্ষয়কে কটাক্ষ ছুঁড়ে দেন। একজনের বিদ্রুপাত্মক ট্যুইট-‘ভোট দিতে পারলেও শাহরুখ খানকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। আর ভোট দিতে না পারলেও অক্ষয় দেশপ্রেমের ম্যাসকট’। আরও অনেকেই অক্ষয়কে বিদ্রুপ করে ট্যুইট করেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget