এক্সপ্লোর

Loksabha Election 2024: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন, মনোনয়ন পেশ একাধিক তারকা প্রার্থীর

Loksabha Poll 2024: অক্ষয় তৃতীয়ার দিনে তারকা প্রার্থীদের মনোনয়ন পেশ।

কলকাতা: শুক্রবার মনোনয়ন পেশ করলেন একাধিক তারকা প্রার্থী (Loksabha Election 2024)। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা সৌগত রায়-সুজন চক্রবর্তী। রোড শো করে মনোনয়ন জমা দেন তাপস রায়ও।

মনোনয়ন পেশ তারকা প্রার্থীদের: অক্ষয় তৃতীয়ার দিনে তারকা প্রার্থীদের মনোনয়ন পেশ। শুক্রবার কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে ডিএম অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যান। নেতাজি ভবন থেকে হাজারা মোড় পর্যন্ত মিছিল করেন বিজেপির প্রার্থী। পাশের কেন্দ্র যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় আলিপুর ডিএম অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। গড়িয়া থেকে মিছিল করেন টালিগঞ্জ মেট্রো পর্যন্ত।                            

অন্যদিকে,মনোনয়ন জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। বারাসাত জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৫ টি বিধানসভার বিধায়করা। ছিলেন অদিতি মুন্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ ও ব্রাত্য বসু। এদিন সৌগত রায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে, বারাসাতে জেলাশাসকের দফতরের সামনে জড়ো হয়েছিলেন তৃণমূলের প্রচুর কর্মী-সমর্থক। দমদম থেকে চতুর্থবার জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী সৌগত রায়।  এদিন মনোনয়ন জমা দেন দমদম লোকসভা কেন্দ্রের আরেক প্রার্থী সুজন চক্রবর্তী। বারাসাত ডিএম অফিসে মনোনয়ন জমা দিতে যান বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারও।                        

পাশের কেন্দ্র কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ও মনোনয়ন পেশ করলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেসপ বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে, লোকসভার ভোটের সঙ্গেই তাপস রায় ছেড়ে যাওয়া বরানগর আসনেও বিধানসভা উপনির্বাচন রয়েছে। এদিন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ব্যারাকপুরের এসডিও অফিসে মনোনয়ন জমা দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: এখনই থামছে না বর্ষণ, ফের কখন ঝমঝমিয়ে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget