এক্সপ্লোর

Loksabha Election 2024: শুভেন্দুর হাত ধরে পথে, ঘাটালে প্রচার শুরু হিরণের

BJP Campaign: প্রথম দফায় প্রার্থীতালিকা প্রকাশ হতেই ময়দানে নেমেছে বিজেপি।

সোমনাথ দাস, ঘাটাল: লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিন ঘোষণার আগেই প্রচার-যুদ্ধে নেমে পড়ল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এদিন প্রচার শুরু করলেন তিনি। এই প্রচার পর্বে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পাখির চোখ লোকসভা নির্বাচন: দিনকয়েক আগে বাংলায় প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে রয়েছে ঘাটালও। যেখানে এবার প্রার্থী হয়েছেন হিরণ। তাঁকে সঙ্গে নিয়েই এদিন ঘাটালে মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে ছিলেন বিজেপির নেতা কর্মীরা। মিছিল শেষে পথসভা করার কথাও রয়েছে বিজেপির। 

জোরকদমে ভোটের প্রচার: ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীই এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্রীরূপা। মালদা শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেওয়ার পর, ঝাঁটা হাতে রাস্তা সাফাই করেন বিজেপি প্রার্থী। ভোট প্রচার শুরু করেছে তৃণমূলও। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ সকাল থেকে দেওয়াল লিখন শুরু করলেন শাসকদলের কর্মী, সমর্থকরা। প্রার্থী ঘোষণা না হওয়ায়, নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল দখল। তৃণমূলকে প্রচারে এগিয়ে থাকার যুদ্ধে নামতে হয় না। ২-৩-৪ নম্বরে টিকে থাকার লড়াই চালাচ্ছে বিরোধীরা। প্রস্তুতি এগিয়ে রাখতেই আগেভাগে দেওয়াল লিখন, দাবি রাজারহাট-নিউটাউনের যুব তৃণমূলের অঞ্চল সভাপতির।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সারা দেশে ১৯৫ জন ও বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগে দুই জেলায় সভা করেছেন নরেন্দ্র মোদি। ৬ মার্চ বারাসতে তৃতীয় সভাটি করবেন তিনি। ৬ মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রীর। ৫ তারিখ কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। বিজেপির মহিলা মোর্চার শক্তিবন্দন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির ভাষণ দেশের ৪ হাজার ১০০ জায়গায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। ৯ মার্চ প্রধানমন্ত্রী চতুর্থ সভা করতে পারেন শিলিগুড়িতে। ৯ মার্চ বিকেল ৫ টায় শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিছু সরকারি কাজ রয়েছে প্রধানমন্ত্রীর।সরকারি কাজের পরে সভা করতে পারেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhijit Ganguly Update: সব মামলা থেকে অব্যাহতি বিচারপতির, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি আইনজীবীর

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget