এক্সপ্লোর

Abhijit Ganguly Update: সব মামলা থেকে অব্যাহতি বিচারপতির, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি আইনজীবীর

Abhijit Ganguly: রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার কথা জানান।

কলকাতা: সব মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন আদালতে যান তিনি। আগামীকালই ইস্তফা দেবেন তিনি। তার আগে আজ সোমবার ছিল বিচারপতি হিসেব তাঁর কর্মজীবনের শেষদিন। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আইনজীবী কমলেশ ভট্টাচার্য। আইনজীবী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে এজলাস ছাড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সব মামলা থেকে অব্যাহতি: রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার কথা জানান। জানিয়েছিলেন, মঙ্গলবার অর্থাৎ ৫ মার্চ ইস্তফা দেবেন তিনি। ইস্তফা পত্র পাঠাবেন দেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। গতকালই বিচারপতি বলেছিলেন, "আদালতের যে সামান্য কাজটা রয়েছে, সেটুকু করতে চাই। কেউ যাতে পরে বলতে না পারেন যে কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে। গত সাতদিন ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। কোনও রায় দিইনি।'' তিনি জানিয়েছিলেন, সোমবার কোনও রায় দেওয়ার নেই। শুনানির জন্য মার্ক করে রাখা কতগুলি মামলা ছেড়ে দিতে হবে বলে জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।'' 

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আইনজীবী কমলেশ ভট্টাচার্য। তিনি বলেন, 'আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে। আমাদের ছেড়ে যাবেন না। 'আপনার কাজ এখনও শেষ হয়ে যায়নি' তাতে বিচারপতি বলেন, 'আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। আমি ২৯ বছর ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী। সকলের সঙ্গে যোগাযোগ থাকবে। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার জায়গায় অন্য কেউ আসবেন। তিনি নিশ্চয়ই আপনাদের সুরাহা করবেন।'

২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবছর অগাস্টেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তাঁর বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে। এবার তাঁর বিচারপতির পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন। কিন্তু, আচমকা এমন সিদ্ধান্ত কেন? তা-ও আবার লোকসভা ভোটের ঠিক আগে।  বিচারপতি পদে ইস্তফা দিয়ে, প্রত্য়ক্ষ রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর বড়সড় কোনও অঘটনা ঘটলে, সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন দেশের শাসক দল অর্থাৎ বিজেপিতে। লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: নজরে লোকসভা নির্বাচন, এক দফায় ভোট করাতে কমিশনের কাছে তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget