এক্সপ্লোর

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে পোর্টাল খুলল রাজভবন

Loksabha Election 2024: পঞ্চায়েত ভোটের পিস রুমের পর এবার 'জন মঞ্চ' পোর্টাল খুলল রাজভবন।

কলকাতা: আজ লোকসভা ভোটের গণনা (Loksabha Election Result 2024)। তার আগে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল খুলেছে রাজভবন। পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার 'জন মঞ্চ' পোর্টাল চালু করা হল রাজভবনের তরফে। ইমেল এবং ফোনের মাধ্যমে জানানো যাবে অভিযোগ।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে পোর্টাল: ভোট মিটতেই জেলায় জেলায় সন্ত্রাসের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় হুমকি অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেওয়ায় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির চুঁচুঁড়ায় বিজেপির এসসি মোর্চার নেতাকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই আবহে এবার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল চালু করল রাজভবন। ইমেল করে সরাসরি অভিযোগ জানানো যাবে রাজ্যপালকে। রাজভবনে ফোন করেও অভিযোগ জানানো যাবে। 

ভোট মিটতেই দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। নদিয়ার কালীগঞ্জে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। গুলি করে কুপিয়ে খুন করা হয় বিজেপি কর্মীকে। মাথা কেটে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মৃতের নাম হাফিজুল শেখ। ঘটনার সময় বিজেপি কর্মী বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন। অভিযোগ তখনই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে মাথায় কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। 

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভার গোসাবাতে ওঠে ভোট-সন্ত্রাসের অভিযোগ। অভিযোগ, হুমকি অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেওয়ায় কেটে দেওয়া হয় জলের পাইপ। একই রকম ছবি হুগলির চুঁচুঁড়ায়। রবিবার রাতে হুগলির চুঁচুড়ায় তৃণমূল কর্মী অতনু দাসের বাড়িতে চড়াও হন বিজেপি নেতা, কর্মীরা। বিজেপির অভিযোগ, সন্ধেয় বিজেপির SC মোর্চার নেতা ও পেশায় শিক্ষক মানিক বর্মনকে রাস্তায় দাঁড় করিয়ে সপাটে চড় কষান ওই তৃণমূল কর্মী। রাতে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ-সহ নেতা, কর্মীরা ওই তৃণমূল কর্মীর বাড়িতে যান। দরজায় লাথি মারতে শুরু করেন বিজেপি কর্মীরা। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bhangar News: ভোট গণনার আগে ভাঙড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ৫

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget