এক্সপ্লোর

Loksabha Election 2024: 'দল চেয়ার দিলেও শো-পিস করে রেখেছে' বিস্ফোরক বলগড়ের তৃণমূল বিধায়ক

TMC: ভোটের মুখে ফের দলের অস্বস্তি বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক।

কলকাতা: ভোটের (Loksabha Election 2024) আগে ফের 'মনক্ষুণ্ণ' তৃণমূলের মনোরঞ্জন (Manoranjan Byapari)। দল চেয়ার দিলেও শো-পিস করে রেখেছে বলে বিস্ফোরক পোস্ট করেন বলাগড়ের বিধায়ক। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভায় মাইক কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে বলাগড়ে তৃণমূলের ফল নিয়েও সংশয় প্রকাশ করেন ওই এলাকারই বিধায়ক। দলীয় কোন্দল নিয়ে অবশ্য বিতর্ক এড়িয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 

'মনক্ষুণ্ণ' তৃণমূলের মনোরঞ্জন: ভোটের মুখে ফের দলের অস্বস্তি বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারী বলেন, "দল আমাকে চেয়ার দিলেও ক্ষমতা দেয়নি, শোপিস করে রেখে দিয়েছে।'' বলাগড়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল তাঁর বিধানসভা এলাকায় নির্বাচনী সভায় CAA-NRC নিয়ে বলার সময়, আচমকাই তাঁকে থামিয়ে দেন মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারা। এরপর সভা ছেড়ে জিরাটে নিজের MLA অফিসে চলে যান মনোরঞ্জন। লোকসভা ভোটে বলাগড় বিধানসভায় তৃণমূলের ফল নিয়েও সংশয় প্রকাশ করেছেন শাসকদলের বিধায়ক। ভোটের আগে দলীয় কোন্দল নিয়ে বিতর্ক এড়িয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

এদিন বলাগড়ের তৃণমূল বিধায়ক বলেন, "আমার ধারণা যাঁরা চায় বিজেপির ক্ষতি না হোক, তাঁরা আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল। আমার দলের মধ্যেই বিজেপির লোকজন ঢুকে বসে আছে। তাঁরা দেখছে যে আমি যেসব কথা বলছি তাতে বিজেপির ভোট কমে যাবে। কোণঠাসা আমি হয়েই রয়েছি অনেকদিন ধরে। প্রার্থীর একজন সহায়ক আমাকে ওই মিটিংটায় থাকতে বলেছেন। তাই গিয়েছি। আমার কোনও যাওয়ার ইচ্ছে ছিল না। না গেলে খারাপ বার্তা যাবে, তাই গিয়েছি। কিন্তু আমার বক্তব্য রাখা যাবে না, আমি খালি গিয়ে ওখানে শো-পিস হয়ে দাঁড়িয়ে থাকব। এর জন্য আমায় যদি ডাকা হয়ে থাকে, তাহলে তো আমি যাব না। ওপার বাংলা থেকে যাঁরা এসেছেন তাঁদের সামনে যে ভয়াবহ বিপদ আসছে সেই কথা বলব সেটা ওঁরা চায় না। ওঁরা চায় না বিজেপির ভোট কমুক।''

এই বিতর্কের আবহে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল এমন একটা সংগঠন যেখানে কেউ কাউকে কোণঠাসা করে না। মতবিরোধ থাকতে পারে। দিনের শেষে মনে রাখা উচিত আমরা সবকিছু ভুলে এক হয়ে থাকি। আমি সবার সঙ্গে কথা বলি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hasnabad Fire: হাসনাবাদ স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন, পুড়ে ছাই সর্বস্ব

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget