এক্সপ্লোর

Sukanta Attacks TMC: চুপ করে বসে থাকবে না, দলীয় কর্মীদের উপর হামলায় প্রত্যুত্তরের হুঁশিয়ারি সুকান্তর

Sukanta Attacks TMC: তৃণমূল মারলে বিজেপিও পাল্টা মারবে বলে হুঁশিযারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার মাহেশ্বরী ভবনে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

কলকাতা: ভোট পরবর্তী হিংসায় (WB post poll violence) বিভিন্ন জায়গায় ঘরছাড়া আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। খাস কলকাতার নারকেলডাঙাতেই আক্রান্ত হয়েছেন বিজেপি (BJP) কর্মী। তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে মাহেশ্বরী ভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন তিনি।

আরও পড়ুন: Dilip Ghosh:'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', মোদির কাছে নীতীশদের দাবি নিয়ে কটাক্ষ দিলীপের

এপ্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় ভোটের নামে প্রহসন চেষ্টা। নিরপেক্ষ ভোটে বাধা দিয়েছে রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা এখনও চলছে। বর্ধমানে পার্টি অফিস পোড়ানোর চেষ্টা হয়েছে। রাজ্য প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে বিজেপি চুপ করে বসে থাকবে না। শুধরে যান মুখ্যমন্ত্রী। তৃণমূল মারলে বিজেপিও পাল্টা মারবে। তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। তৃণমূল সংযত না হলে পাল্টা মারব। বিজেপিও প্রত্যুত্তর দেবে।"

ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের দেখতে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে মাহেশ্বরী ভবনে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সহ অন্যরা। 

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে এত খারাপ ফলের কারণে সম্পর্কে জানাতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা সবসময় যেটা চিন্তা করি সেটাই যে বাস্তবে হবে তার কোনও মানে নেই। এবার আমরা কিছু জায়গায় পরিকল্পনা করে প্রার্থী দাঁড় করিয়ে ছিলাম। সেটা সব জায়গায় মেলেনি। বিভিন্ন ইস্যুতে ভোট হয়। এবার সম্পূর্ণ ফলাফল আমাদের পরিকল্পনা অনুযায়ী মেলেনি। তবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ত্রুটিগুলি খতিয়ে দেখে সামনের দিকে এগিয়ে যাব। ২০২৬ সালে রাজ্যে সরকার গড়বে বিজেপিই।"

কলকাতার হরিদেবপুরেরও একজন বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ইট মারা হয়। তাঁর বোন ও স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও মিথ্যে কথা বলছে দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলারের। উল্টে তিনি বিষয়টি সিন্ডিকেটের মধ্যে লড়াইয়ের ঘটনা বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ওই এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Election 2024:বিরিয়ানির হাঁড়িতেও রাজনীতির ছোঁয়া! মেতে উঠলেন তৃণমূল কর্মী-সমর্থকরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget