এক্সপ্লোর

Dilip Ghosh:'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', মোদির কাছে নীতীশদের দাবি নিয়ে কটাক্ষ দিলীপের

Post Poll Violence:হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', নরেন্দ্র মোদির কাছে নীতীশ-চন্দ্রবাবুদের দাবিদাওয়া নিয়ে কটাক্ষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। 

কলকাতা: 'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', নরেন্দ্র মোদির কাছে নীতীশ (Modi With Nitish Kumar)-চন্দ্রবাবুদের (Modi With Naidu) দাবিদাওয়া নিয়ে কটাক্ষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh On Alliance Negotiation)। 'সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিকরা। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে', সংযোজন তাঁর। তবে একথাও মনে করালেন, '২০০৪-এ বাজপেয়ীর সঙ্গে যাঁরা দর কষাকষি করেছিলেন, তাঁরা সাফ হয়ে গেছিলেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ছিলেন', মোদির জোটসঙ্গীদের দর কষাকষি নিয়ে কটাক্ষ দিলীপের। 

দিলীপ যা বললেন...
'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। আর হাতি তো কাদায় পড়েছে', বলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এবারের এক্সিট পোলে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে ভোটের ফলপ্রকাশ হলে দেখা যায়, বিজেপি একা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪০ আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে এনডিএ জোটের পারফরম্যান্সও আহামরি নয়। বরং, ২০১৪ এবং ২০১৯ সালের সঙ্গে তুলনা করলে এবার 'পারফরম্যান্স' খারাপই হয়েছে তাদের। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা এনডিএ জোটের হাতে থাকলেও শরিকদলের উপর ভরসা করতে হচ্ছে বিজেপিকে। সেই কথা মাথায় রেখেই কি পোড়খাওয়া রাজনীতিবিদ মনে করেন, 'হাতি কাদায় পড়েছে'? তবে একই সঙ্গে তিনি এও মনে করান, নরেন্দ্র মোদি এবং অমিত শাহের মতো নেতারা এখনও রয়েছেন। আর যাঁরা দাবিদাওয়া করছেন, তাঁরাও বিজেপির পুরনো সঙ্গী। 'সরকার চালিয়ে লোকজনকে সুশাসন দিতে হবে। কারণ মানুষ বিজেপি এবং এনডিএ-র পক্ষে রায় দিয়েছেন। সেটা যেন কেউ ভুলে না যান', মত দিলীপের।

বর্ধমান দুর্গাপুর লোকসভা...
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে এবার বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল বিজেপির পোড়খাওয়া এবং প্রবীণ নেতা দিলীপ ঘোষকে। তৃণমূলের থেকে সেখানে দাঁড়িয়েছিলেন কীর্তি আজাদ। প্রচারের সময় দু-তরফের মধ্যে তরজাও শোনা যায়। তবে ফলপ্রকাশের পর দেখা যায়, কীর্তির কাছে হেরে গিয়েছেন দিলীপ। আর তার পর দলের সিদ্ধান্তের সমালোচনায় সরব হন তিনি। বলেন, 'মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা প্রমাণ হয়ে গিয়েছে।' গ্রামেগঞ্জে দলের সংগঠন যে শুয়ে পড়েছিল, সেটা যে তিনিই চাঙ্গা করেন, সে কথাও মনে করান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। 

আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget