এক্সপ্লোর

Election 2024:বিরিয়ানির হাঁড়িতেও রাজনীতির ছোঁয়া! মেতে উঠলেন তৃণমূল কর্মী-সমর্থকরা

TMC Celebration:রাজনীতির ছোঁয়া এবার বিরিয়ানির হাঁড়িতে! ঠিক পড়েছেন। বিরিয়ানির হাঁড়ির মধ্যে দলীয় প্রতীক এঁকে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

সমীরণ পাল, ব্যারাকপুর: রাজনীতির ছোঁয়া (Election Result 2024 TMC Celebration) এবার বিরিয়ানির হাঁড়িতে! ঠিক পড়েছেন। বিরিয়ানির হাঁড়ির মধ্যে দলীয় প্রতীক এঁকে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভা এলাকার ঘটনা নজর কেড়েছে অনেকের। 

বিশদ...
'এক্সিট পোল'-র পূর্বাভাস উল্টে দিয়ে রাজ্যে রমরমিয়ে দাপিয়েছে তৃণমূল, সেই নিরিখে বিজেপির পারফরম্যান্স নেহাতই টিমটিমে। ফলাফলের পর দিকে দিকে উড়ছে সবুজ আবির। এর মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভা এলাকায় উদযাপনের এমন নজির আলাদা নজর কেড়েছে। গত ৪ জুন গণনার যে ফলাফল প্রকাশ হয়েছিল, তাতে দেখা যায় প্রতিদ্বন্দ্বী ও বিজেপির প্রার্থী অর্জুন সিংহকে ৬৪ হাজার ৪৩৮ ভোটে হারিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। আনন্দে দিকে দিকে যখন সবুজ আবির খেলে উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই উদযাপনের মেজাজই পৌঁছে যায় বিরিয়ানির হাঁড়ি পর্যন্ত। আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খন্ডেক সরকার ৮৮ নম্বর বুথে জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকরা খাওয়া-দাওয়া আয়োজন করেন। মেনুতে ছিল বিরিয়ানি। আর সেই বিরিয়ানির হাঁড়ির ভিতরে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক এঁকে আনন্দে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ব্যতিক্রমী ভাবনা, বলছেন অনেকেই। যদিও, ফলপ্রকাশের আগের দিন, 'প্রতীক সন্দেশ'-র বিক্রিতে রমরমা দেখেছিলেন বঙ্গের এক মিষ্টি।

'প্রতীক সন্দেশ'-র বিক্রি...
গত ৩ জুন, অভিনব 'প্রতীক সন্দেশের' পসরা সাজিয়ে নিয়ে অশোকনগর স্টশন রোডের ধারে একটি মিষ্টির দোকান সকলকে চমকে দেয়। পশ্চিমবঙ্গের চারটি রাজনৈতিক দলের 'প্রতীক সন্দেশ' ওই দিন দুরন্ত বিক্রিও হয়েছিল ওই দিন। মিষ্টান্ন বিক্রেতা কমল সাহার বিশ্বাস ছিল, ফলঘোষণার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে।  মিষ্টিতে ছিল কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, বিজেপির প্রতীক। উপকরণ হিসাবে ব্যবহার করা হয় রং, ক্ষীর, ছানা, চিনি ইত্যাদি। ভোটের রেজাল্টের আগের দিন দোকানটিতে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীদেরই ভিড় জমাতে দেখা যায়, এমনই জানান মিষ্টি ব্যবসায়ী কমল সাহা। সঙ্গে এও জানিয়ে রেখেছিলেন, যে এই ধরনের সন্দেশের আরও অর্ডার আসছে। তবে ছবিটা হয়তো এখন কিছুটা পাল্টে গেলেও যেতে পারে। কমল জানিয়েছিলেন, এক্সিট পোলের ফল জানার পরে বিজেপি কর্মী- সমর্থকরাই বেশি করে এই ধরনের সন্দেশের অর্ডার দিচ্ছেন। ফলপ্রকাশের পরও কি সেই ধারা বজায় রয়েছে?

আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget