এক্সপ্লোর

মহাগঠবন্ধনের ঘোষণা, বিহারে আরজেডি ২০টি, কংগ্রেস ৯টি আসনে প্রার্থী দেবে, শারদ যাদব লড়বেন লালুর দলের প্রতীকে

পটনা: বিহারে মহাগঠবন্ধনের আসনরফা চূড়ান্ত হল অবশেষে। জোটের নেতাদের দীর্ঘ আলোচনার পর শুক্রবার পটনায় ঘোষণা করা হল, মহাগঠবন্ধনের প্রধান শরিক লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ২০টি, কংগ্রেস ৯টি, আরএসএলপি ৫ ও জিতনরাম মাঝির নেতৃত্বাধীন হিন্দুস্তান আওয়াম মোর্চা-এস তিনটি আসনে লড়বে। বিকাশশীল ইনসাফ পার্টি তিনটি আসনে প্রার্থী দেবে। আরজেডি-র কোটা থেকে সিপিআইএমএল লিবারেশন লড়বে একটি কেন্দ্রে। মহাগঠবন্ধন নেতৃত্বের আরও ঘোষণা, শরদ যাদব আরজেডি-র প্রতীক লন্ঠনে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনকী ভোটের পর নিজের দল লোকতান্ত্রিক জনতা দলকে লালুর দলে মিলিয়ে দেবেন বলেও ঠিক করেছেন। আরজেডি নেতা মনোজ ঝা সাংবাদিক বৈঠকে জানান, বিহার থেকে এবার রাজ্যসভার যে প্রথম আসনটি খালি হবে, সেখানে কংগ্রেস প্রার্থী দাঁড় করানো হবে। আসনরফা নিয়ে শেষ মূহূর্তের জটিলতা কাটাতে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল কংগ্রেস ও মহাগঠবন্ধনের অন্য শরিক নেতাদের। শোনা যাচ্ছিল, আরজেডি কংগ্রেসকে জানিয়েছে, ১১টি নয়, ৯টিতে তারা প্রার্থী দিক। আরএসএলপি, জিতনরামের দলকে আরও আসন দেওয়ার পক্ষপাতী ছিল তারা, যা মানতে চায়নি কংগ্রেস। এছাড়া কংগ্রেসকে তারা কাটিহার, দ্বারভাঙা, মোতিহারি, বাল্মিকীনগরে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও বলে। আবার আরএসএলপি-ও কারাকাত কেন্দ্রটি চাইছিল, যেখানে লড়তে চেয়ে গত কয়েক মাস ধরেই তৈরি হচ্ছিল আরজেডি। শেষ পর্যন্ত ৯টি আসনেই রাজি হয় কংগ্রেস। বিজেপি-এনডিএ বিহারে তিন শরিকের জন্য বরাদ্দ আসনগুলি ঘোষণার ৬ দিন বাদে আজ মহাগঠবন্ধনের আসনরফার কথা জানাল। এনডিএ জোটের দুই প্রধান শরিক বিজেপি ও জেডি (ইউ) ১৭টি করে আসনে, আরেক শরিক লোকজনশক্তি পার্টি (এলজেপি) ৬টি আসনে লড়ছে। বিহারে ভোটগ্রহণ হবে সাত দফায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE
Papar Leak Bill | লোকসভার পর রাজ্যসভায় পাস পরীক্ষা সংশোধনী বিল। সংসদে বিল পাসের পর ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের'
India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget