এক্সপ্লোর

Mothabari Incident Update : 'দাঁড়িয়ে গেলেই সবাই মরে যেতাম !' মোথাবাড়ির ঘটনায় এক্সক্লুসিভ ফুটেজে হাড়-কাঁপানো দৃশ্য; কী দেখল এবিপি আনন্দ ?

CCTV Footage : সেই মুহূর্তের ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়।

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, মোথাবাড়ি ও কলকাতা : বীভৎস ! ভয়ঙ্কর ! বুধবার রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কালিয়াচক ২-এর বিডিও অফিস থেকে বেরিয়েছিলেন বিচারকরা। তারপর রাস্তায় একাধিক জায়গায় তাঁদের গাড়ি আটকানো হয়। হয় হামলা, চলে ইটবৃষ্টি! এবার সেই ঘটনারই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এল এবিপি আনন্দের হাতে। 

হাড় কাঁপানো। গা শিউরে ওঠার মতো। ভয়ঙ্কর ছবি। হিন্দি সিনেমার কোনও টানটান অ্যাকশন দৃশ্য নয়, এ হল বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য। যখন কালিয়াচক ২-এর বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পর, রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসারা। সেই মুহূর্তের ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক দুই নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র ২ কিলোমিটার।  আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলিকে বারবার আটকানোর চেষ্টা চলছে। চলছে হামলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বুধবার রাত ১১টা ৪৮ মিনিটে, বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত ১২টা নাগাদ, সেই কনভয় পৌঁছয় কিলোমিটার দুয়েক দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। 

তাতে দেখা যাচ্ছে, প্রথমে কনভয়ের চারটি গাড়ি দ্রুত গতিতে বেড়িয়ে গেল। আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয়, বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়। আর পিছু ধাওয়া করা বাইকগুলির গতিবেগ এতটাই বেশি যে, টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটরবাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক-আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরও পাঁচটি গাড়ি। সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটরবাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজেই স্পষ্ট, দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল-পাথর। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরেও ঢিল-পাথর ছোড়া শুরু হয়ে গেছে। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "এরা ভারত রাষ্ট্র্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামি রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। আসলে রসুনের সমস্ত কোয়ারই গোড়া এক জায়গায়। যা হুমায়ুন, তা-ই সেলিম, তা-ই ববি হাকিম, তা-ই মমতা, তা-ই তৃণমূল, তা-ই মিম, তা-ই মোফাক্কারুল ইত্যাদি।"

নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, "যারা এই কাজগুলো করেছেন, সেই অ্যারেস্টগুলো হয়েছে। যথার্থভাবে তাঁদের শাস্তি হবে। কিন্তু, মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল...এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল, সেটা... তাঁদের পরিচয়, তাঁদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক। লুকানোর কিছু নেই।"         

সবমিলিয়ে বুধবার রাতে কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিচারকদের পড়তে হয়েছিল, তা এই সিসিটিভি ফুটেজেই পরিষ্কার।

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget