এক্সপ্লোর

Panchayat Election: কেন্দ্রীয় বাহিনীকে দেখেই ফুল ছুড়লেন গ্রামবাসীরা, বাজল শঙ্খ

Malda: মালদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী।

মালদা: ভোটের মুখে গ্রামে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। বাহিনীকে দেখেই নিশ্চিন্ত গ্রামবাসীরা। এমনই ছবির দেখা মিলল পুরাতন মালদার সাহাপুরে। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে নজিরবিহীন ছবি সাহাপুর বাজার এলাকায়। মালদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। মনোবল বাড়াতে ভোটারদের সঙ্গে কথা বলেন বিএসএফ জওয়ানরা।

হাওড়াতেও বাহিনী:
হাওড়ার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন বিএসএফ জওয়ানরা। সঙ্গে ছিল উলুবেড়িয়া থানার পুলিশ। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কথাও বলেন। গতকালই উলুবেড়িয়ায় এসেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বীরভূমের নানুরেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নানুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের সামনেই পুলিশ গ্রামবাসীদের কথা বলে আশ্বস্ত করে। 

ভাঙড়েও রুটমার্চ:
ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভাঙড় ১ নম্বর ব্লকে পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। মনোনয়নপর্বে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, মৃত্যু হয় ৩ জনের। মনোনয়ন পর্বে দুষকৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ভাঙড় ১ নম্বর বিডিও অফিস চত্বর। সেখানেই ভোটের আগে ৯টি গ্রাম পঞ্চায়েতের একাধিক অঞ্চলের ৭টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল নিল তৃণমূল। ক্যানিং-এও একাংশে ধরা পড়েছে এই ছবি। সন্ত্রাস করে বিরোধী শূন্য় করার অভিযোগে সরব হয়েছে বিজেপি থেকে সিপিএম। মনোনয়ন-পর্বে ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি ধরা পড়লেও লাস্ট ল্যাপে অনেকটাই পিছিয়ে বিরোধীরা। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে বাম, আইএসএফ প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল করা হয়েছে। এর ফলে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। 

বাহিনীর দাবিতে মিছিলে সংগ্রাম মঞ্চ:
ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি যৌথমঞ্চের। '২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে যৌথমঞ্চের মিছিল। ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে নামল যৌথমঞ্চ।  হাওড়া, শিয়ালদা থেকে যৌথমঞ্চের মিছিল 

আরও পড়ুন: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget