এক্সপ্লোর

Mamata Banerjee : 'এবার দুয়ারে চিকিৎসা করব', ঘোষণা মমতার; নতুন উদ্যোগে কী ব্যবস্থা ?

TMC NEWS : মমতা ঘোষণা করেন, "প্রশাসনিক সুবিধার জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি। প্রায় ৭টা। আগামীদিনেও আমরা ৭-১০টা নতুন জেলা করব।"

কলকাতা : 'এবার আমরা দুয়ারে চিকিৎসা করব।' এদিন দলের ইস্তেহার প্রকাশের সময় এমনই আশ্বাস দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছি। ওগুলো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান ৮ হাজার কোটি টাকা দিয়েছি এলাকায় এলাকায়, বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাঁদের তুলে নিয়ে গেছে ভোটের আগে। যাতে করতে না পারেন। ওকাজ তো হবেই। প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিক্যাল কলেজ আছে, মাল্টি-সুপার হাসপাতাল আছে। প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে...। ইন্সটিটিউশন ডেলিভারি এখন ৯৯.৫ হয়েছে। আগে এটা ৫৮ থেকে ৬০ ছিল। আমাদের সময় এটা হয়েছে। আমি এমপি ল্যাড থেকে প্রায় আইসিসিইউ টাইপে ২৫০-৩০০ গাড়ি করে দিয়েছি। এছাড়াও আগে আমি স্বাস্থ্য দফতরকে আমাদের রাজ্যসভার ৬০ কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও ৩০০-৪০০ অ্যাম্বুলেন্স করে দিয়েছি। যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে।" এর পাশাপিশ দলের অঙ্গীকারপত্রে মমতা ঘোষণা করেন, "প্রশাসনিক সুবিধার জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি। প্রায় ৭টা। আগামীদিনেও আমরা ৭-১০টা নতুন জেলা করব।"

২০২৩- এ তৃণমূল সরকারের 'দুয়ারে সরকার'কে সেরার শিরোপা দিয়েছিল মোদি সরকার। 'দুয়ারে সরকার' প্রকল্পের জন্য বাংলাকে সম্মানিত করেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। '২১-এর বিধানসভা ভোটের আগে, 'দুয়ারে সরকার' প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই বছরের পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রকল্প। বিভিন্ন এলাকায় শিবির করে, এক ছাতার তলায় একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের কর্মসূচিই হল 'দুয়ারে সরকার'।

রাজ্য সরকারের তরফে এর আগে বলা হয়েছিল, দুয়ারে সরকারের লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া।  ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘শারীরিক অক্ষমতার শংসাপত্র’, ‘তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র’, ‘তফসিলি বন্ধু’, ‘মেধাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘জয় জোহার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘ঐক্যশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ প্রকল্পের উল্লেখ করা হয় তালিকায়।

এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন দলনেত্রী। তার আগে একাধিক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget