এক্সপ্লোর

Modi-Mamata: 'ঝালমুড়ির ঝালে আমরা অভ্য়স্ত', এবার মোদিকে মাছ-মাংস দিয়ে ভাত খাওয়ার নিদান দিলেন মমতা!

West Bengal Election 2026: ঝালমুড়ি থেকে মাছ-ভাত! এবারের ভোটে কী না ইস্য়ু হচ্ছে! তৃণমূল-বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচার করছেন!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
  • মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে কটাক্ষ করেছেন।
  • প্রধানমন্ত্রী মোদি তৃণমূলকে কটাক্ষ করে ঝালমুড়ি নিয়ে মন্তব্য করেন।
  • মুখ্যমন্ত্রী পাল্টা প্রধানমন্ত্রীকে মাছ-ভাত খেয়েছেন কিনা জিজ্ঞাসা করেন।

প্রদ্য়োৎ সরকার ও আশাবুল হোসেন, কলকাতা: ঝালমুড়ি নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রচারে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল, প্রথম দফা ভোটের দিন তা আরও তীব্র হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদি বললেন, ঝালমুড়ি খেলেন তিনি, আর ঝাল লাগল তৃণমূলের। পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী বললেন, ঝালমুড়ির ঝালে তাঁরা অভ্য়স্ত। প্রধানমন্ত্রী কি কোনওদিন মাছ-ভাত খেয়েছেন?

ঝালমুড়ি বনাম মাছ-মাংস

ঝালমুড়ি থেকে মাছ-ভাত! এবারের ভোটে কী না ইস্য়ু হচ্ছে! তৃণমূল-বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচার করছেন! কেন্দ্রীয় মন্ত্রী কাঁটা বেছে মাছ খাচ্ছেন! প্রধানমন্ত্রী প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেতে দোকানে ঢুকে পড়ছেন! প্রচারপর্বে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল, তা গড়াল প্রথম দফা ভোটের দিন পর্যন্ত। ঘটনার সূত্রপাত রবিবার। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে সটান দোকানে ঢুকে মুড়ি কিনে খেতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

ঝাড়গ্রামে জনসভা করে ফেরার সময়, হঠাৎ পথের ধারে একটি ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন নরেন্দ্র মোদি। কিনে নেন ১০ টাকার ঝালমুড়ি। নিজে খান, ভাগ ও করে দেন ছোট ছোট বাচ্চাদের মধ্যে। আর, প্রধানমন্ত্রীর এই জনসংযোগের পর প্রচারের মঞ্চ থেকে বারবার এই নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মোদির এই ঝালমুড়ি খাওয়া নিয়ে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করিয়ে, ১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর (নরেন্দ্র মোদির)? কত নাটক! আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগে থেকে ছিল কী করে?'

আরও পড়ুন: Kangana Ranaut: 'শুধু রাজনীতি করে সংসার চলে না', বলেছিলেন কঙ্গনা রানাউত! কত মাইনে পান জয়া বচ্চন, বলিউডের 'ক্যুইন'-রা?

কটাক্ষের জবাব কৃষ্ণনগরের সভা থেকে দিলেন প্রধানমন্ত্রী। মোদি এদিন বলেন, '৪ মে বাংলাতেও বিজেপির জয়ের উৎসব হবে। মিষ্টিও বিলি হবে এবং ঝালমুড়িও বিলি করা হবে। আমি শুনেছি ঝালমুড়িও কিছু মানুষকে খুব জোর ঝটকা দিয়েছে। ঝালমুড়ি আমি খেলাম আর ঝাল লেগেছে তৃণমূলের।' পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'আজকে আপনি বললেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন। আপনাকে ভেলপুরি পাঠাব, দিল্লিতে পাওয়া যায়। ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না। আপনি দশ টাকা নিয়ে এসে দেখাচ্ছেন। আগেরবার বলেছিলেন চাওয়ালা। আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন! ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্য়স্ত। আপনি কোনওদিন কি খেয়েছেন মাছ-ভাত? কোনওদিনও খেয়েছেন মাংস-ভাত?'

প্রচারে-ভোটে টক-ঝাল-মিষ্টি চলছে। কিন্তু রেজাল্টে কী হবে? উত্তর মিলবে মে মাসের ৪ তারিখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget