এক্সপ্লোর

Mamata Banerjee On Babun Banerjee : 'আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম' ভাই বাবুনকে নিয়ে বিস্ফোরক মমতা

Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, 'আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না'।  

সনৎ ঝা, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, শিলিগুড়ি: এবার লোকসভা ভোটের টিকিট নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর ঘরেই ! হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাইয়ের দাবি, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা ঠিক হয়নি। 'যে ক্লাস ফাইভ পাস করতে পারে না, তাঁকে গ্র্যাজুয়েশন করিয়ে দেওয়া হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাওড়ায় অনেক যোগ্য লোক ছিল।' 

এরপর উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলেই তিনি ক্ষুব্ধ হন। বলে দেন, 'আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না'। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  'আমার পরিবার বলে কিছু নেই। পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক।
'আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম'। 

সেই সঙ্গে  তিনি সকলের কাছে পরিষ্কার করে দেন হাওড়ায় দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। এবং তৃণমূল তাঁকে জেতাতেই জান-প্রাণ দিয়ে লড়বে। ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, ওরফে বাবুনকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'কেউ একটু বড় হলেই লোভ বেড়ে যায়'। তারপরই অতীতের কথা টেনে এনে মমতা বলেন, যখন তাঁদের বাবা মারা যান, তখন বাবুনের বয়স আড়াই। দুধের ডিপোয় কাজ করে ভাইদের মানুষ করেছেন তিনি । কিন্তু এখন আক্ষেপের সুর তাঁর গলায়, 'বোধ হয় ওকে মানুষ করতে পারিনি।' সেই সঙ্গে মমতা বলেন, 'যাঁর কথা বলছেন, তাঁর অনেক কাজকর্ম অনেকদিন ধরেই আমার পছন্দ নয়'। 

মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন, 'আমি পরিবারতন্ত্র করি না, এটা তার প্রমাণ'। তিনি স্পষ্ট করে বলেন, 'প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব আমাদের আরও বেড়ে গেল। কিছু লোভী লোক প্রসূনের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, তাই দায়িত্ব বে়ড়ে গেল'। 

এই খবর শোনামাত্রই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বলেন, হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েও পিছু পটলেন তিনি। জানিয়ে দিলেন তিনি লড়বেন না নির্দল প্রার্থী হিসেবে। বলে দিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে যা বলেছেন ঠিক বলেছেন, দিদি যা বলেছেন, আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি'। 


আরও পড়ুন : 

কাছা-পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিলেন পার্টির পতাকা হাতে, গাড়ি থামিয়ে কাছে ডাকলেন মুখ্যমন্ত্রী, তারপর...

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget