এক্সপ্লোর

Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে রিগিং-এর অভিযোগ ! ভবানীপুরে কী আশঙ্কা করলেন মুখ্যমন্ত্রী?

'উদ্দেশ্য খুব স্পষ্ট বিজেপি জোরজবরদস্তি করে রিগিং করছে।'  বললেন মমতা

শাসক যেন বিরোধী । বিরোধী যেন শাসক । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে রিগিং-এর অভিযোগ। অন্যদিকে শুভেন্দু অধিকারী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা। এবারের বিধানসভা ভোট এমন নানা চমকপ্রদ জিনিসের সাক্ষী থাকল। যেমন এর আগে ভোটের দিন শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায় এত সকাল সকাল রাস্তায় নেমেছেন, তা মনে করাই কষ্টকর ! তেমনই তৃণমূলের শাসনকালে ভবানীপুরে দাঁড়িয়ে রিগিং-এর অভিযোগ তোলা .... তাও এই প্রথম।  

দীর্ঘ সময়ের বিরোধী নেত্রী। ১৫ বছরের মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁকে এই রূপে দেখেনি কেউই।  কিন্তু দ্বিতীয় দফার ভোটের সকালে তিনি যেন শুধুই ভবানীপুরের প্রার্থী। সাতসকালে কখনও চেতলায়। কখনও চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে রইলেন প্রায় ঘণ্টাখানেক। তিনি বরাবর 
নির্বাচনের দুপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে আঙুলের কালি দেখিয়ে হাসিমুখে ছবি তুলতেন। এবার কিন্তু ছবিটা এক্কেবারে আলাদা। 

আরও পড়ুন  : ইভিএমে 'টেপ', অভিযোগ! ফলতায় অবৈধ জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর
 
ভোট দিয়েই হাতে ভিকট্রি সাইন। কিন্তু ছাব্বিশের ভোটের সকালে একেবারে অচেনা মমতা। সকাল থেকেই একের পর এক অভিযোগ তুললেন। বললেন, 'এটা কী গুন্ডারাজ চলছে? দেশকে বিক্রি করে দিয়েছে?  উদ্দেশ্য খুব স্পষ্ট বিজেপি জোরজবরদস্তি করে রিগিং করছে।'  তিনি আরও বলেন, 'কতগুলো অবজার্ভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। টেররিজম করছে এলাকায়।'

এদিন, ভোট শুরুর পর  সকাল সাতটা পনেরো নাগাদ মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে যান। ওখান থেকে ৭০ নম্বর ওয়ার্ডে চক্রবেড়িয়া রোডে গিয়ে দীর্ঘক্ষণ বসেন। প্রায় দেড় ঘন্টা। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকাকালীন চলে আসে কেন্দ্রীয় বাহিনী। তারপর আসেন শুভেন্দু অধিকারী। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। ওখান থেকে ৬৩ নম্বর ওয়ার্ডে লাউড অন স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসে যান। তারপর গাড়ি করে কলিন স্টিট। কলিন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে যান। গাড়িতে বসে ভোট কেন্দ্রের মুখে কথা বলেন ভোটারদের সঙ্গে।  এগারোটা পনেরো নাগাদ লর্ড সিনহা রোডে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে যান। সেখানেও  গাড়িতে বসে কথা বলেন। সেখান থেকে পদ্মপুকুর হয়ে সাড়ে এগারোটা নাগাদ কালীঘাটের বাড়িতে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন : দ্বিতীয় দফায় নজিরবিহীন ভোট পড়ল জেলায় জেলায়? বেলা ১টায় কোথায় কত ভোট?

 

Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Advertisement

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget