এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় ২ কোটি লোকের চাকরি করে দিয়েছি', ভোট প্রচারে বার্তা মমতার

Mamata Banerjee on Job: 'বাংলায় আমরা ২ কোটি লোকের চাকরি দিয়েছি। ৪০ শতাংশ বেকারত্ব কমেছে এখানে।'

কলকাতা: ভোটের (Assembly Election) প্রচারে এবার জোর চর্চা কর্মসংস্থান নিয়ে। বিজেপির (BJP) ইস্তেহারে যেমন একগুচ্ছ প্রতিশ্রুতি আছে তেমন পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

এদিন নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তোমার ডিফেন্সে কটা লোক নিয়েছ? রেলে গ্যাংম্যান নেই। একটা শূন্যপদ ভর্তি করেনি। বলেছিলে বছরে ২ কোটি লোকের চাকরি দেবে। একটা চাকরিও দাওনি। বাংলায় আমরা ২ কোটি লোকের চাকরি দিয়েছি। ৪০ শতাংশ বেকারত্ব কমেছে এখানে। দিল্লির বিজেপি সরকার টাকা দেয় না। আমরা প্রকল্প চালু করেছি। নিজেদের টাকা দিয়ে করছি।' 

মুখ্যমন্ত্রী এও বলেন, 'আমি বিজেপির মতো ভাঁওতা দিই না। যে ভোটের সময়ে বলব, তারপর কেড়ে নেব। কন্যাশ্রী, শিক্ষাশ্রী হচ্ছে? স্কুলের জামা পাচ্ছে। রূপশ্রী আছে।  স্মার্ট কার্ড করে দেব বলেছিলাম। করে দিয়েছি। দুর্গাপুরে আহরন তৈরি করেছিষ ফ্যাশন ডিজাইনারদের জন্য'। 

মমতা বলেন, 'বিজেপি বলছে টাকা দেব। বিহারে বলেছিল দেবে,  দিয়েছিল আটহাজার। এখন বলছে টাকা ফেরত দিন। আমরা চাকা ফেরত নিয়েছি কখনও? লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন থাকবে। বিজেপি দিল্লিতে বলেছিল আড়াই হাজার করে দেবে। দেয়নি।'                                                        

চাকরিজীবী থেকে চাকরিপ্রার্থী- বিজেপির সংকল্প পত্রে একগুচ্ছ প্রতিশ্রুতি। সেখানে বলা হয়েছে আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুব সম্প্রদায়কে ১৫ হাজার টাকার বৃত্তিভাতা দেওয়া হবে। সর সরকারি শূন্যপদ পাকাপাকি চাকরিতে পরিণত করব'।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যুবসাথীদের আমি বলতে চাই জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনও পায়নি, দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন।'                                                                 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget