এক্সপ্লোর

Mamata Banerjee: 'কে প্রার্থী দেখতে হবে না, ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী', ১৬-র স্মৃতি ফিরিয়ে ২৬-এও একই বার্তা মমতার

Election 2026: এদিন মানবাজারে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিরোধীদের একের পর এক আক্রমণ শানান তিনি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই মমতা নিজেকে ২৯৪ আসনের প্রার্থী বললেন।
  • মানববাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তীব্র আক্রমণ করেন।
  • অমিত শাহের 'ভিক্টিম কার্ড' মন্তব্যের কড়া জবাব দেন মমতা।
  • নির্বাচনের আগে পায়ে আঘাত নিয়ে অমিত শাহের অভিযোগকে মিথ্যা বললেন।
  • বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

কলকাতা: প্রার্থী ঘোষণার পরে যখন জোরকদমে প্রচার চালাচ্ছে প্রায় সমস্ত দল, তখন একটা ছবি বিভিন্ন দলের তরফ থেকেউ উঠে আসছে। সেটা হল, প্রার্থী অসন্তোষ। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সিপিএম.. বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় কমবেশি প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। দলের নেতানেত্রীরা অবশ্য এই সমস্ত সমস্যা সমাধানেরই চেষ্টা করছেন। আর এবার, প্রার্থীদের নিয়ে কথা বলতে গিয়ে, গত নির্বাচনের স্মৃতিই ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৬-র পরে ২০২৬, ফের মমতার গলায় বার্তা, '২৯৪ কেন্দ্রে আমিই প্রার্থী'।

এদিন মানবাজারে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিরোধীদের একের পর এক আক্রমণ শানান তিনি। পাশাপাশি এদিন প্রার্থী অসন্তোষ নিয়েই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে তিনি দ্ব্যার্থহীন ভাষায় বলেন, 'কে প্রার্থী দেখতে হবে না, মনে করুন, ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। আর যেন জঙ্গলমহলে অশান্তি ফিরে না আসে।' এদিন তিনি আরও বলেন, 'ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমিই আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জোড়াফুল মানে তৃণমূল। আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত, সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত, সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত, সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত, সব হবে ব্যর্থ।'

অমিত শাহের 'ভিক্টিম কার্ড' আক্রমণ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে 'ভিক্টিম কার্ড' খেলেন, পা ভেঙে, মাথায় ব্যান্ডেজ বেঁদে বেরিয়ে পড়েন বলে একদিন আগেই আক্রমণ করেছিলেন অমিত শাহ। সেই নিয়ে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ চাইলে গিয়ে হাসপাতালের রিপোর্ট দেখেত পারেন বলে জানালেন। এমনকি এবারও তাঁকে নিয়ে বিজেপি চক্রান্ত করছেন বলে অভিযোগ তুললেন তিনি। (Mamata Banerjee)। রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে শাহর আক্রমণের জবাব দেন মমতা। বলেন, "বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই! ওরে অপদার্থ, আমি তো মিথ্যের মুখ থেকে অনেক বার লড়াই করে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলি নাও না হাসপাতালে গিয়ে! লজ্জা করে না! আমার উপর কী অত্যাচার হয়েছে তোমরা জানো না?" (West Bengal Assembly Elections 2026)।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন মমতা। সেই নিয়ে বার বার তাঁকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব। এমনকি গতকাল কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করতে গিয়ে শাহের মুখেও সেই নিয়ে কটাক্ষ শোনা যায়। ভোট এলেই মমতা হয় পা ভাঙেন, নয় মাথায় ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে পড়েন বলে মন্তব্য করেছিলেন শাহ। মমতা 'ভিক্টিম কার্ড' খেলেন বলেও আক্রমণ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget