এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: আর মাত্র চার-পাঁচ মাস মেয়াদ, তার পরই কেন্দ্রে বিজেপি সরকারের পতন? বড় দাবি করলেন মমতা

Mamata Banerjee: কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ বেঁধে দিলেন মমতা?

পাণ্ডবেশ্বর: বিধানসভা নির্বাচনে রাজ্যের ভাগ্যপরীক্ষা। সেই নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। সেই উপলক্ষে প্রচারে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিদায়ের সময় বেঁধে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চলতি বছরই কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটবে। (Mamata Banerjee)

বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের সভা থেকে এমন দাবি করলেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, “গায়ের জোর দেখাচ্ছে বিজেপি। কোনও আইন মানছে না। শুনে রেখে দিন, ২০২৬ সালের অগাস্ট-সেপ্টেম্বর মাসে বিজেপি সরকার দিল্লি থেকে চলে যাবে। তার পর আমি দেখব, আজ যাঁরা বিজেপি-র হয়ে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন…আমার কিছু করার দরকার নেই। ধর্ম বলে যদি থাকে, ধর্মের কল বাতাসে নড়ে।” (West Bengal Assembly Elections 2026)

এদিনও ফের কমিশনকে নিশানা করেন মমতা। বলেন, "সব ওসিকে পাল্টাচ্ছে। সব বিডিও চেঞ্চ, সব এসপি চেঞ্জ, সব ডিএম চেঞ্জ...বিজেপি-র পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কার কারা হবে। আমার কোনও আপত্তি নেই, আপনারা ভাল থাকুন, যাঁরা হয়েছেন। কিন্তু তাঁরা মনে রাখবেন, রাজ্যটা পশ্চিমবঙ্গ। এটা কিন্তু আপনাদেরও রাজ্য। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জতি করেন, আমি মা-বোনেদের দায়িত্ব দিয়ে গেলাম। যে রাঁধে সে চুলও বাঁধে। ভোটগ্রহণ এবং গণনার দিন কেউ যদি বল প্রয়োগ করে আপনারা জোট বাঁধবেনস রুখে দাঁড়াবেন, যার যা বাড়িতে আছে নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সব কিছু হোক। কিন্তু ওয়ান পার্টি চলবে না। বিজেপি-র কথায় সব ঠিক করবেন ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না।"

SIR নিয়ে কমিশনকে আক্রমণ করে মমতা বলেন, "প্রথম দফায় ৫৮ লক্ষ নাম বাদ। লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে বিজেপি-র নাম ঢুকিয়েছেন। ৬০+৬০=১২০। আরও কেটেছে। বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে কাটিয়েছে। লিস্ট বের করতে পারছেন না কেন? আমার চ্যালেঞ্জ। সাহস থাকেল সাংবাদিকদের তালিকা দিন। কেন লিস্ট টাঙাচ্ছেন না? রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করে বের করেছি। কোনও দলকে দেয়নি, প্রেসকে দেয়নি, জেলায় টাঙায়নি। পর্দার পিছনে কী আছে পাবলিককে বুঝতে হবে।"

কেন্দ্রীয় সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। বাংলার সঙ্গে বঞ্চনা হচ্ছে, বাংলার প্রাপ্য আটকে রাখা হয়েছে বলেও সরব হন। তবে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা। তিনি বলেন, "মানুষ তো এর পর খাবার পাবে না! মানুষকে ভরসা করতে হয়। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তৃণমূল বাংলা জিতবে। কিছু করার নেই। বলে বসে উকুন বাছো। আমাদের কাজ করতে দাও।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget