এক্সপ্লোর

Mamata Banerjee: তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মমতা, সুদীপ-ডেরেক আগের মতোই গুরুদায়িত্বে, সিদ্ধান্ত হল কালীঘাটে

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের নব নির্বাচিত সাংসদ, নেতা-নেত্রীদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠক করেন মমতা।

কলকাতা: লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। লোকসভা নির্বাচনে আবারও উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তাঁকেই পুরনো দায়িত্বে বহাল রাখলেন দলনেত্রী মমতা। তৃণমূলের দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন মমতা-ই। শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Mamata Banerjee) এদিন ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে 'জায়ান্ট কিলার' বলে উল্লেখ করেন তিনি।

লোকসভা নির্বাচনের নব নির্বাচিত সাংসদ, নেতা-নেত্রীদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদে তৃতীয় বৃহত্তম দল। তাদের মোট ৪২ জন সাংসদ রয়েছেন এই মুহূর্তে, যার মধ্যে ৩৮ শতাংশই মহিলা সাংসদ। (Lok Sabha Elections 2024)

এদিন মমতা জানান, সুদীপ লোকসভায় দলের নেতা থাবেন। মুখ্য হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের ভূমিকা পালন করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার হবেন কাকলি ঘোষ দস্তিদার। স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন পরবর্তীতে ঠিক হবে। পাশাপাশি, রাজ্যসভায় দলের নেতা হবেন ডেরেক ও'ব্রায়েন। সেখানে ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক নাদিমুল হক। সুদীপ এবং ডেরেক আগেও লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের নেতা ছিলেন। পুনরায় তাঁদের উপরই ভরসা রাখলেন মমতা।

লোকসভায় কে কোন দায়িত্বে

  • তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন- মমতা বন্দ্যোপাধ্যায়
  • লোকসভায় দলের নেতা- সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • লোকসভার ডেপুটি লিডার- কাকলি ঘোষ দস্তিদার
  • লোকসভার চিফ হুইপ- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • রাজ্যসভায় দলের নেতা- ডেরেক ও'ব্রায়েন
  • রাজ্যসভার ডেপুটি লিডার- সাগরিকা ঘোষ
  • রাজ্যসভার চিফ হুইপ- নাদিমুল হক

আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লি গিয়ে শুধু বসে থাকলে চলবে না, নব নির্বাচিত সাংসদদের কেন একথা বললেন মমতা?

মমতার এই ঘোষণার পর সুদীপ বলেন, "৩৪ সাংসদেরও দলনেতা ছিলাম লোকসভায়, এটা ২৯। আমার কাছে সমস্য়ার কারণ নয় এগুলো। চার বারের বিধায়ক, ছয় বার সাংসদ। ১০ বার জিতেছি কলকাতা থেকে। এবার সহজ ভাবে নিতে হবে জিনিসগুলিকে।" গত কয়েক মাস ধরে সুদীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের অনেকেই। দল ছাড়ার আগে তাপসের দিকেই আঙুল তুলেছিলেন তাপস রায়। আবার কুণাল ঘোষকেও সুদীপকে নিশানা করতে দেখা গিয়েছে। পরে যদিও মিটমাট হয়ে যায় তাঁদের মধ্যে। তাপসের প্রসঙ্গে সুদীপ বলেন, "ওঁরা ননএনটিটি। ওঁদের নিয়ে মন্তব্য করো শোভা পায় না।" দল তাপসকে ফেরত নেবে কি না, তা দলের সিদ্ধান্ত বলে জানান।

আজ কালীঘাটে নিজের বাড়িতে দলের নব নির্বাচিত সাংসদ, প্রথম সারির নেতৃত্ব, জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগামী দিনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কী হবে বৈঠকে তার দিক নির্দেশ করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, লোকসভার ভোটের ফলাফল নিয়েও আলোচনা হয়। 

আগামী দিনে সংসদে রাজ্যের প্রাপ্য বকেয়া আদায় নিয়ে চাপ বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপাশি, সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি এবং অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করতে বলা হয়েছে, যাতে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র। আগামী দিনে হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে যাবেন ডেরেক, সাগরিকা, নাদিমুল এবং দোলা সেন। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য় বৃদ্ধি করতেও সরকারের উপর চাপ বাড়াতে হবে বলে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget